মহান বিজয় দিবস – ২০১৭ উপলক্ষে ১৬
নং কুশমাইল কড়ইতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এক সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠানের
আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সকাল ০৯ ঘটিকায় শুরু হয়ে দুপুর এক ঘটিকা পর্যন্ত চলে।
এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীদের
পাশাপাশি এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন
বিদ্যালয়ের এস.এম.সি. সভাপতি হাবিবুর
রহমান (চানু) ও পিটিএ
সভাপতি মোঃ আব্দুন ছালাম ও অন্যান্য সদস্যবৃন্দ, অভিবাবকবৃন্দ,
স্থানীয় ইউ.পি.
চেয়ারম্যান শামছুল হক, ইউ.পি.
সদস্য আবু বকর সিদ্দিক ও অন্যান্য গন্যমান্য ব্যাক্তিবর্গ। প্রধান অতিথি ছিলেন
ইঞ্জিনিয়ার মোঃ নাছিম মন্ডল, সাবেক ভিপি, ম.প.ই, ময়মনসিংহ।
ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে
প্রতিযোগীতার ইভেন্ট ছিল মোট নয়টি। প্রত্যেক ইভেন্ট এ তিনজন করে বিজয়ীদের পুরষ্কৃত
করা হয়। পুরষ্কার সামগ্রী ছিল শিক্ষার্থীদের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি এবং
শিক্ষক-শিক্ষিকা ও অন্যান্য অতিথীদেরদের জন্য পুরুষ ও মহিলা দুই ভাগে ছিল বিশেষ
প্রতিযোগীতা “বালিশ
খেলা”। এতে বিজয়ী অতিথিদের
প্রদান করা হয় বই। দুই বিভাগের বিজয়ী দুইজন হলঃ শাকির মাহমুদ ফারদিন, ময়মনসিংহ এবং নাসরিন
আক্তার। অনুষ্ঠানটির সকল পুরষ্কারের ব্যবস্থা করেন ইঞ্জিনিয়ার মোঃ
তৌহিদুজ্জামান । উপস্থিত সকল দর্শকদের জন্য উন্মুক্ত কুইজ এবং ক্ষুদ্র পুরষ্কারের ব্যবস্থা
করেন শিক্ষা
টেকনিক্যাল প্রাইভেট প্রোগ্রাম এর সহঃপরিচালক মোঃ তানজিত। এই প্রতিযোগীতায় বিভিন্ন বয়সের দর্শক পুরষ্কৃত হয়।
অনুষ্ঠানটির আয়োজন করায় ইঞ্জিনিয়ার মোঃ তৌহিদুজ্জামান
কে ধন্যবাদ জ্ঞাপন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ শামছুল হক সরকার, এস.এম.সি. সভাপতি হাবিবুর
রহমান চানু।
ঝাকঝমক অনুষ্ঠানটি সকল শিখার্থীদের কাছে অনুপ্রেরণার বাতিঘর
হয়ে থাকবে।









ভাল
ReplyDelete