Friday, March 23, 2018

পঙ্গুত্ব থেকে বাঁচতে চায় মেধাবী ছাত্র রানা | Safe News


ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ২য় বর্ষের (ই.টি ২/ ২এ -ইলেকট্রিক & ইলেকট্রনিক্স) মেধাবী ছাত্র মো. মোশাররফ হেসেন রানা গুরুতর আহত হয়ে রাজধানীর পঙ্গু হাসপাতালে শয্যাশায়ী রয়েছেন। গত ১২ মার্চ ২০১৮ গাছ থেকে পড়ে মেরুদণ্ডের হাড় ভেঙ্গে গুরুতর আহত হন মেধাবী এই শিক্ষার্থী।
কিন্তু আর্থিক অস্বচ্ছলতার কারণে তার চিকিৎসা কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার পথে। টাকার অভাবে মোশাররফের অসহায় বাবা তার চিকিৎসা করাতে পারছেন না। যেজন্য ছেলের চিকিৎসা চালিয়ে নিতে সমাজের বিত্তবানদের কাছে মানবিক আবেদন জানিয়েছেন অভাব-অনটনের সংসারের গ্লানি টানা নিরুপায় এই পিতা। একইভাবে পঙ্গুত্বের হাত থেকে বাঁচতে আকুতি জানিয়ে সবার কাছে দোয়া ও সহায়তা কামনা করেছেন মেধাবী এই ছাত্র।

তাদের পরিবারে মোশাররফই এক
মাত্র আশার আলো, যে কিনা ২৮ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ফেনী সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটে পড়া-লিখা করে ইঞ্জিনিয়ার হয়ে বাবা-মায়ের অভাবের সংসারকে সচ্ছল করার স্বপ্ন দেখে আসছে। কিন্তু একজন মেধাবী ছাত্র হয়েও সেই স্বপ্নে এখন অনিশ্চয়তার হাতছানি। মোশাররফের চিকিৎসা না হলে হয়তো আজীবন পঙ্গুত্ববরণ করতে হবে তাকে; একইভাবে মেধাবী এই শিক্ষার্থীর ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নও নিভে যাবে চিরদিনের মত। তাই সমাজে বিত্তশালীদের কাছে এই মানবিক চিকিৎসা সহায়তার আহ্বান জানানো হয়েছে।
আমাদের সমাজে এমন অনেক বিত্তবানই রয়েছেন যারা সম্ভাবনাময় ছাত্র মোশাররফ হোসেন রানার চিকিৎসার দায়িত্ব নিতে পারেন। এতে করে পঙ্গুত্বের হাত থেকে চিরদিনের জন্য বেঁচে যেতে পারেন টগবগে এই কিশোর; বাস্তবে রূপ পেতে পারে একটি পরিবারের আজন্মের স্বপ্ন।
তাই মোশাররফ হোসেন রানা যেন যথার্থ চিকিৎসা পেয়ে আবারও আগের মত স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে সেজন্য সামর্থবানদের কাছে বিনীত অনুরোধ- যার যার অবস্থান থেকে রানার চিকিৎসা সহায়তায় এগিয়ে আসুন। যোগাযোগ: পিতা আবুল হোসেন, মোবাইল নম্বর : ০১৮২৮-০৩৯৭৫২, বিকাশ নম্বর: ০১৯১৩-৪১৫৪৭৩।


সূত্রঃ অনলাইন।

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 মন্তব্য(গুলি):