সফলতার গল্প প্রতিযোগীতা – ২০১৮
প্রথম বারের মত Safe Media আয়োজন করেছে গল্প প্রতিযোগীতা। আপনার জানা একজন মানুষের সফলতার গল্প লিখে পাঠান আমাদের কাছে। আপনাদের পাঠানো গল্পগুলো থেকে নির্বাচিত সেরা ১০টি গল্পের জন্য লেখকদের পুরষ্কার প্রদান করা হবে। এই গল্পগুলো পরবর্তীতে গ্রন্থাকারে প্রকাশ করার চেষ্টা করব, ইনশাআল্লাহ্।
গল্প পাঠানোর নিয়মাবলীঃ
- https://goo.gl/forms/Myb6ueIUPU6WS64n2 এই লিংক এ প্রবেশ করুন।
- আপনার সঠিক তথ্য দিয়ে ফরমটি পূরণ করে রেজিস্ট্রেশন করুন।
- রেজিস্ট্রেশন সম্পন্ন করে safemedia24@gmail.com এই ই-মেইল ঠিকানায় আপনার গল্পটি সুতন্বী এমজে ফন্টে প্রেরণ করুন।
- গল্পটি সফলভাবে Safe Media’র কাছে প্রেরিত হওয়ার ৬-৪৮ ঘন্টার মধ্যে আপনার ফেসবুক একাউন্ট এ একটি খুদে বার্তা পাঠিয়ে নিশ্চিত করা হবে।
- গল্প পাঠানোর শেষ তারিখঃ ১৪ই এপ্রিল, ২০১৮ খ্রিষ্টাব্দ রাত ১০.৫০ মিনিট পর্যন্ত।
- ফলাফল প্রকাশঃ ৫ই মে, ২০১৮ ; শনিবার । [ফলফল আমাদের ওয়েবসাইট এ প্রকাশ করা হবে।]
- গল্পটি অবশ্যই বাস্তবিক এবং তথ্যবহুল হতে হবে।
- গল্পটি শুদ্ধ বাংলায় সাবলীল ভাষায় লিখতে হবে।
- গল্পটি যেই ব্যক্তির তার আত্মমর্যাদা ক্ষুণ্ণ হয় এমন গল্প প্রেরণ করা যাবে না।
- সফল মানুষটির সঠিক পরিচয় প্রদান করতে হবে।
- কোন প্রকার কাল্পনিক চরিত্রের সফলতার কাহিনী গ্রহণযোগ্য নয়।
- একজনই দুই নামে রেজিস্ট্রেশন করে গল্প প্রেরণ করলে উভয় গল্পই বাতিল হবে।
- গল্প নির্বাচনের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
- যেকোন কারণে প্রতিযোগীতার সময়, নিয়মাবলী, শর্তাবলী পরিবর্তন, পরিমার্জন কিংবা পরিবর্ধন হতে পারে।
- সব সময়ের আপডেট জানতে আমাদের ফেসবুক পেইজগুলো লাইক দিয়ে আপডেট জানুন।
মিডিয়া পার্টনারঃ আখালিয়া বুক ক্লাব
পেইজগুলোতে লাইক দিয়ে সাথে থাকুনঃ RJ Tanjid, Safe FM, আখালিয়া বুক ক্লাব, GolpoBuzz

0 মন্তব্য(গুলি):