Monday, May 7, 2018

জিপিএ-৫ সন্তার হারানোর কষ্টটা আরও বাড়িয়ে দিয়েছে : ইমনের বাবা

সারা দেশে রবিবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের পর পরীক্ষার্থীদের পরিবার এবং বিদ্যালয়ে আনন্দ-উল্লাস হচ্ছে। কিন্তু শেরপুরের নকলা উপজেলার গৌড়দ্বার বিএল উচ্চ বিদ্যালয়ের চিত্র ঠিক উল্টো। কারণ এ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মো. ইমন এসএসএসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। কিন্তু গত ১০ এপ্রিল কিডনি রোগে আক্রান্ত হয়ে সে মারা গেছে। 

ইমনের বিদ্যালয় ও পরিবার সূত্রে জানা গেছে, ইমন নকলা উপজেলার গৌড়দ্বার ইউনিয়েনের ছাতুগাঁও গ্রামের সাদেকুজ্জামান কালামের ছেলে। সে গৌড়দ্বার বি এল উচ্চ বিদ্যালয়ের  বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী ছিল। 
ইমন এসএসসি পরীক্ষাগুলো সফলভাবে দেয়। কিন্তু পরীক্ষার কিছু দিন পরেই সে অসুস্থ হয়ে যায়। পরে ডাক্তারি পরীক্ষায় তার কিডনি রোগে আক্রান্ত হওয়ার বিষয়টি ধরা পড়ে। তাই ডাক্তার ইমনকে উন্নত চিকিৎসা নেওয়ার পরামর্শ দেয়। অবশ্য উন্নত চিকিৎসা নেওয়ার আগেই গত ১০ এপ্রিল ইমন না ফেরার দেশে চলে গেছে। তাই ইমনের জিপিএ-৫ পাওয়াতে তাকে হারানোর কষ্ট আরও বাড়িয়ে দিয়েছে তার পরিবার ও বিদ্যালয়ে।
ইমনের বাবা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘সন্তানরা জিপিএ-৫ পেলে বাবা-মা খুশি হন। আর আমাদের পরিবারে জিপিএ-৫ সন্তার হারানোর কষ্টটা আরও বাড়িয়ে দিয়েছে।’
ইমনকে পাঠদানকারী শিক্ষক মো. রেফাজ উদ্দিন বলেন, ‘ইমন এতটাই মেধাবী ছিল যে, ছোটরা তো বটেই মাঝেমধ্যে সহপাঠীরাও তার কাছ থেকে বিভিন্ন বিষয়ে শিখে নিত।’
এ বিষয়ে গৌড়দ্বার বি এল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামরুল আলম খান বলেন, ‘ইমন অত্যন্ত মেধাবী, বিনয়ী ও  শান্ত প্রকৃতির ছেলে ছিল। এসএসসি পরীক্ষার ফলাফল দিলে আমাদের বিদ্যালয় আনন্দের জোয়ারে ভাসে, কিন্তু ইমনের মতো মেধাবী শিক্ষার্থী হারিয়ে বিদ্যালয়ে বইছে শোক।’

লেখা ও ছবিঃ প্রিয়.কম

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 মন্তব্য(গুলি):