বড় ছেলে এবার প্রবাসী
গত ঈদুল ফিতরে Batch 27 এবং Batch 27 The Last Page এর সাথে মন ছুঁয়ে যায় একই পরিচালক মিজানুর রহমান আরিয়ান'র বড় ছেলে টেলিছবিটি। এই টেলিছবি দেখে কোটি দর্শক তাদের অশ্রু আটকাতে পারে নি। তখন সকল গণমাধ্যমে পরিচালক মিজানুর রহমান আরিয়ান ও অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ব্যপকভাবে আলোচিত হয়। তখনি দর্শকদের মনে প্রশ্ন ছিল, আগামীতে কি আসবে? বড় ছেলের সিক্যুয়াল নাকি নতুন কিছু!!
এ বিষয়ে পরিচালক আরিয়ান জানায়, আগামী ঈদে তিনি নির্মাণ করবেন "প্রবাসী" নামে একটি নাটক। তিনি মনে করেন, বড় ছেলের মতো এই নাটকও সবাই পছন্দ করবে। তবে গল্পটা বড় ছেলের মত নয়। সম্পূর্ণ নতুন গল্পই দেখবেন দর্শক।
এরই মধ্যে শুরু হয়েছে চিত্র নাট্যের কাজ। শুটিং হবে আগামী বছরের
এপ্রিল বা মে মাসে। বড় বাজেটের নাটকটির জন্য প্রস্তুতিও চলছে বেশ্ করেই। প্রবাসী'র শুটিং হবে ওমান বা মালয়েশিয়ায়। আর, একটি অংশের শুটিং হবে কুমিল্লায়।
নাটকটি সম্পর্কে পরিচালক বলেন- "এটা মানুষের জীবনের গল্প। যে ভাইয়েরা
দেশের বাইরে থাকেন, তাদের যে কষ্টগুলো জমা আছে, তা-ই দর্শক দেখবেন এই
নাটকে। এমন হয়, অনেক সময় মা মারা গেলেও দেশে আসতে পারেন না প্রবাসী
কর্মজীবীরা। ইমোতে মায়ের লাশের ছবিটা দেখেন। এ রকম কিছু কষ্টজাগানিয়া গল্পই
বলা হবে প্রবাসী নাটকে।"
প্রবাসী নাটকটিতে মূল ভূমিকায় অভিনয় করবেন অপূর্ব। বাকি চরিত্র এখনো চূড়ান্ত করেন নি পরিচালক।


0 মন্তব্য(গুলি):