Tuesday, November 21, 2017

ফেনী জেলার মেজিস্ট্যাটের সাথে ওসি'র আচরণের নিন্দা জানাই....
ঘটনা টি ঘটে গতকাল। এ নিয়ে বিস্তারিত সোহেল রানা স্যার যা বললেনঃ-
"এখন থেকে কিছুক্ষণ আগে ফেনী মডেল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব রাশেদ খান চৌধুরী আমাকে ফোন করেছিলেন। প্রায় চার মিনিট ৩০ সেকেন্ড স্থায়ী ফোনালাপ আমি নিচে লিখছি:

গতকাল একটা ঘটনা ঘটেছিল। একটি ছিনতাইয়ের ঘটনায় পুলিশের ফোন না ধরার কথা লিখেছিলাম ফেইসবুকে। এখানকার জনগণ মিলে রাতে ছিনতাইকারী ও মোবাইল উদ্ধার করে। তাদের সাধুবাদ জানিয়েছি। আজ সদর থানার ওসি ফোন করে আমাকে অতি উচ্চস্বরে বলল, আপন পরিপন্থী স্ট্যাটাস দিয়েছেন। আমরা আপনার বিরুদ্ধে (এএসপি আমিনুল, ডিএসবি)  লিখব। আপনি পুলিশ কতৃপক্ষকে দোষারোপ করেছেন। আমি বললাম, আমি কাউকে দোষারোপ করিনি। আমি সত্যটা বলেছি। আমার ফোন না ধরার কথা বলেছি।যেটি অতীতেও অনেক হয়েছে। আমি এও বললাম, আপনি এভাবে কথা বলছেন কেন? ভুলে যাবেন না আপনি একজন ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলছেন। আমি কোন অন্যায় করিনি। সে বলল, আমি এসপি স্যারের রুম থেকেই কথা বলছি। আপনি সুশৃঙ্খলিত চাকরি করেন। জনসেবা করতে চাইলে চাকরি ছেড়ে দিয়ে জনগণের কাতারে আসেন। সে বলল, আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব আমার। আমি বললাম আমারও দায়িত্ব আছে আইন-শৃঙ্খলা রক্ষায়। সে বলল, আমি পুলিশ পাঠিয়েছি। আমি বললাম,  প্রথমত আমি পুলিশ পাঠানোর ব্যাপারে কিছু লিখিনি আর দ্বিতীয়ত আপনাকে যখন আমি ফোন দিয়েছি তখন রাত ১০-১১ টা। ততক্ষণে আসামীসহ ধরা পড়েছে। আমিই আপনাকে বলেছিলাম, আসামীকে নিয়ে আসতে। 

সে ফোন কেটে দিল।

জানিনা কি লিখছি আমি!

আমি আমার ডিসি স্যারের কাছে সরি। আমি একটু বেশি আবেগপ্রবণ মনে হয়। মানুষের ভোগান্তিতে আর কষ্ট মেনে নিতে খুব কষ্ট হয়। স্যার আমাকে বদলাতে বলেছিলেন। আমি আর নিজেকে বদলাতে পারলাম না, স্যার। আপনি অনেক চেষ্টা করেছেন, আমিই পারলাম না। আজকের এই পোস্ট আপনার অনুমতি ছাড়াই লিখছি।

সরকারি চাকরিতে আবেগ দেখানোর সুযোগ নাই। কিন্ত মানুষের অসহায়ত্বে অনেক আবেগ কাজ করে। আই ক্যান্ট হেল্প ইট।

আমি সম্ভবত এই চাকরি ও কাজের যোগ্য নই!

ফাহিমা রানা আমি সরি মিথ্যা বলার জন্য। ভেবেছিলাম প্রিন্সটন, ক্যালিফোর্নিয়াতে এপ্লাই করব লোক প্রশাসনে মাস্টার্স এ।  সব রেডিও করেছিলাম। আমার প্রিন্সটন -কেনেডি স্কুলের স্বপ্ন স্বপ্নই থাকুক। আমাদের জন্যও কোন না কোন পৃথিবী অপেক্ষা করবে। হোক না সেই পৃথিবী অনেক ছোট।

স্ট্যাটাসটি লিখে যদি বড় কোন অন্যায় করি তবে সেটিও আমি জেনেশুনেই করলাম। এই অসন্মানটি মেনে নিতে পারলাম না। কারণ আমি জনসেবাই করতে চেয়েছিলাম।

ওসি সাহেব আমি আপনার কথা রাখছি। এই ঘটনার সুষ্ঠু বিচার না হলে, আমি খুব শীঘ্রই (একেবারেই খুব শীঘ্রই)জনগণের কাতারেই চলে যাব। 

সরি ফাহিমা রানা! সরি জেলা প্রশাসক মহোদয়!
সরি সরকার বাহাদুর! সরি আমাতে যারা বিশ্বাস রেখেছিলেন!"
সোহেল রানা স্যার আমরা আছি, আপনার "সরি" বলা আমাদের ব্যথিত করেছে। আপনি নন আমরা সাধারণ জনগণ দুঃখিত।
- RJ Tanjid, Safe News
ছবিঃ সংগৃহীত। 

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 মন্তব্য(গুলি):