Sunday, November 26, 2017

বিদ্যুতের তার আর খুটি দিয়ে টানা হবে না।

বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী বলে দাবি করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেছেন, ‘দেশের কোথাও আর খুঁটির সাহায্যে বিদ্যুতের তার টানা হবে না। ঝুলন্ত তারের জঞ্জালও থাকবে না। বিদ্যুতের তার এখন থেকে মাটির নিচ দিয়ে নেওয়া হবে। আর এ প্রকল্পের কাজ কেরানীগঞ্জ থেকে শুরু হবে।’

শুক্রবার (২৪ নভেম্বর) বিকাল ৫টায় কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা ঈদগা মাঠে জিনজিরা ইউনিয়ন আওয়ামী লীগের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তবে তিনি এসব কথা বলেন।

নসরুল হামিদ বলেন, ‘সারাদেশে আজ উন্নয়নের ছোঁয়া লেগেছে। মানুষ এর সুফলও ভোগ করছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার কারণেই এটা সম্ভব হয়েছে।’

মানবিক সাহায্যের জন্য বাংলাদেশ সারাবিশ্বের প্রশংসা কুড়িয়েছে দাবি করে তিনি আরও বলেন, ‘বিশ্বের কোনও দেশই ১০ হাজার মানুষকেও আশ্রয় দেয় না। কিন্তু বাংলাদেশে প্রায় ১০ লাখ রোহিঙ্গা নারী-পুরুষ-শিশুকে আশ্রয় নিয়েছে।’

জিনজিরা ইউনিয়ন আওয়ামী লীগ প্রস্তুতি কমিটির আহ্বায়ক হাজী মোস্তাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। এতে আরও বক্তব্য রাখেন– ঢাকা জেলা আওয়ামী লীগের নেতা হাজী সেলিম আহমেদ, কেরানীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহজাহান, ঢাকা জেলা পরিষদের সদস্য সোহরাব হোসেন খোকন, ঢাকা জেলা আওয়ামী লীগের নেতা হাজী সানোয়ার হোসেন বুলবুল, ম. ই মামুন, জিনজিরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাজী সাকুর হোসেন সাকু, আগানগর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশী, আসরারুল হাসান আশু, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগের সভাপতি মাহমুদ আলম, হাজী দেলোয়ার হোসেন ও মো. আজাহারুল ইসলাম খোকন প্রমুখ।
-
সূত্রঃ বাংলা ট্রিবিউন।
#T1nj94

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 মন্তব্য(গুলি):