ঢাকা উত্তর সিটি করপোরেশন-ডিএনসিসি’র মেয়র আনিসুল হক (৬৫) লন্ডনের একটি হাসপাতালে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে গণমাধ্যমের কাছে তাঁর মৃত্যুর খবরটি জানিয়েছেন তাঁর সহকারী একান্ত সচিব মিজানুর রহমান।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়র আনিসুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এ ছাড়া বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াও শোক প্রকাশ করেছেন।
স্বজনরা জানিয়েছেন, আজ শনিবার সাড়ে ১১টার দিকে বাংলাদেশে মরদেহ আনা হবে। আসরের নামাজের পর আর্মি স্টেডিয়ামে জানাজা শেষে তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হবে। এর আগে, গত মঙ্গলবার লন্ডনে আনিসুল হক লাইফ সাপোর্টে আছেন বলে জানা যায়।
#RJTanjid24
#RTD_News


0 মন্তব্য(গুলি):