মোঃ তানজিত | Safe News
"নিজ নিজ জায়গা থেকে শীতার্তদদের সহযোগীতা করুন" - RJ Tutul | Safe News
রেডিও টুডে'র জনপ্রিয় আরজে টুটুল তার ফেসবুক টাইমলাইন এ শীতার্ত দের সহযোগীতা করার আহবান জানায়।
তিনি জানান, "শীতের তাপমাত্রা নিয়ে আমরা যখন স্ট্যাটাস দেই, তখন খোলা আকাশের নিচে মায়ের বুকে কাঁপতে থাকা অবুঝ শিশুটা কি জানে, আজকে এই শহরের তাপমাত্রা কত??
কিংবা গ্রামের ঝুপড়ি ঘরে থাকা কনকনে শীতে সারারাত ঘুমুতে না পারা বৃদ্ধ কৃষকের 'তাপমাত্রা' বিষয়ক এই ডিজিটাল স্ট্যাটাসে কি শীত কমে যায়?
আপনি কিংবা আমি তো তাপমাত্রা মাইনাসে আসলেও টিকে থাকতে পারবো ইনশাআল্লাহ, কিন্তু ঐ মানুষগুলোর কি হবে বলেন তো!
শীত, বর্ষা কিংবা বসন্ত আসলে আমাদের জন্য নয়। আনন্দের বিষয় তো নয়ই!
শীত, বর্ষা কিংবা বসন্ত আসলে আমাদের জন্য নয়। আনন্দের বিষয় তো নয়ই!
এদেশেরই এক কোটির চেয়েও কিছুটা বেশী সংখ্যক মানুষ শীতকালে মৃত্যু যন্ত্রণা ভোগ করে, চেয়ে থাকে একটা গরম কাপড়ের জন্য, সেটা ছেঁড়া বা পুরনো হলেও!
একই দেশে বসবাস করে এতোগুলো মানুষকে কষ্টে রেখে খালি তাপমাত্রার নিম্নগামী স্ট্যাটাস দিয়ে দেশটা ইউরোপিয়ান কিংবা আমেরিকান কোন উন্নত দেশ হয়ে গেছে, এই 'ফিল' নিলেই চলবে!? ওখানে তো বরফ কেটে প্রতিদিন সকালে রাস্তা ক্লিয়ার করে প্রত্যেকে নিজের গাড়ি বের করে!!
আসুন, আনুষ্ঠানিকতার অপেক্ষা না করে, যে যার জায়গা থেকে আশেপাশের শীতে কষ্ট পাওয়া মানুষগুলোকে কিছু গরম কাপড়ের ব্যবস্থা করে দেই, এখুনি এবং আজ থেকেই।
আমিও শুরু করে দিয়েছি।"
এগিয়ে আসুন শীতার্তদের পাশে। আমরাও আছি...
RJ Tanjid, Safe News.


0 মন্তব্য(গুলি):