Thursday, February 1, 2018

অমর একুশে গ্রন্থমেলায় আদরের মলাটবন্ধি ৩ বই | Safe news







আমি 'সাহিত্য মাঠের' একজন স্বেচ্ছাশ্রমী চাষা!প্রকৌশলী ডিগ্রি ফাইল বন্দি করে মাঠে নেমেছি শব্দচাষ শিখতে!

ফেনীর জেলার সন্তান আলাউদ্দিন আদর পেশায় একজন প্রকৌশলী। সিভিল ইঞ্জিনিয়ারিং এর এই ছাত্র প্রকৌশল অঙ্গনের চেয়ে সাহিত্য অঙ্গনেই বেশি পরিচিত। একাধারে কবি, প্রবন্ধকার, সাহিত্য সমালোচক এবং সম্পাদক তিনি। এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র আলাউদ্দিন আদর দীর্ঘদিন লেখালিখি ও সম্পাদনার সাথে জড়িত। তার প্রকাশিত ত্রৈমাসিক সময়ের জানালাম্যাগাজিন দর্শকনন্দিত একটি সাহিত্য ম্যাগাজিন। নিয়মিত বিভিন্ন জাতীয় পত্রিকায় লেখালেখি করলেও এবার প্রথম তিনি কাব্যচর্চা ও সাহিত্য সমালোচনাকে মলাটবন্ধী করবেন। তাই এই বছর বইমেলায় আলাউদ্দিন আদরের ৩টি বই প্রকাশিত হবে। গবেষনামুলক গ্রন্থ সাহিত্যে নোবেলঃ ভেতর বাহির প্রকাশিত হবে প্রিয় বাংলা প্রকাশন থেকে। বইটি প্রিয় বাংলা প্রকাশনের ৬৬৫ নং স্টলে পাওয়া যাবে। আলাউদ্দিন আদর রচিত কাব্যগ্রন্থ নিবন্ধিত নারী পাওয়া যাবে ৬৬৬ নং স্টলে, দাঁড়িকমা প্রকাশনী কাব্যগ্রন্থটি প্রকাশ করবে ২০১৮ এর অমর একুশে বইমেলায়। এছাড়াও সারাদেশের ১০০জন তরুনের কাব্য নিয়ে প্রথমবারের মত প্রকাশিত হবে তারুন্যের শতকাব্য কাব্য-সংকলন।



কাব্য-সংকলনটি দুর্জয় বাংলা প্রকাশনের ব্যানারে প্রকাশিত হবে। আলাউদ্দিনের আদর সম্পাদিত বইটি পাওয়া যাবে লিটল ম্যাগ চত্ত্বরে সময়ের জানালার স্টলে। ২০১২ সালে ফেনী পলিটেকনিক থেকে ডিপ্লোমা সম্পন্ন করেন আলাউদ্দিন আদর। কর্মের স্বীকৃতি স্বরুপ পেয়েছেন প্রিয় বাংলা পান্ডুলিপি পুরষ্কার-২০১৮, পথিক লেখক সম্মাননা-২০১৬ এবং একুশে বইমেলা বুলেটিন-২০১৬ লেখক সম্মাননা স্মারক।

 ফেনী জেলার ফরহাদ নগর ইউনিয়নের সুবলপুরে গ্রামে জন্ম এই কবির বাবা মরহুম মুন্সী আব্দুল ওহাব এবং মাতা পান্জাব মুন্সী । পাঁচ ভাই ও দুই বোনের মাঝে সর্বকনিষ্ঠ হওয়ায় নিজ নামের পাশে স্থায়ীভাবে পারিবারিক স্বীকৃতি মিলে আদরনামটির।
বাংলা একাডেমির মাসব্যাপী অমর একুশে বইমেলা যথারীতি ১ ফেব্রুয়ারি থেকে চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।



SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 মন্তব্য(গুলি):