ক্লিপ
জাকির হোসেন
মুগ্ধকর নানান দৃশ্য দেখার পর
তবুও যখন অতৃপ্তি থেকে যায়।
তবুও যখন মনে হয়
এখনো আমি
দিনের সেরা দৃশ্যটি দেখিনি।
তখন তোমার দিকে তাকাই,
ভাসমান জাহাজের
নাবিকের মতন।
যিনি দূরবীন চোখে
অতি মনোযোগে দেখছেন
নিকটবর্তী পোতাশ্রয়।
দেখি,
তোমার গোছানো দীর্ঘ চুলের শৃঙ্খল রক্ষার শপথে বসে আছে একটি ক্লিপ।
বুঝিবা আমাকেও ক্লিপের মত আঁকড়ে ধরেছো তোমার অনুপম ভালোবাসায় !
© সাহিত্য কলামে প্রকাশিত সকল লেখার দায় এবং স্বত্বাধিকারী লেখক নিজেই। অনুগ্রহ করে কেউ অন্যের লেখা নিজের নামে চালিয়ে দিতে চেষ্টা করবেন না।


0 মন্তব্য(গুলি):