Tuesday, March 20, 2018

শুভ জন্মদিন, তামিম ইকবাল | Safe News


২০ শে মার্চ  ১৯৮৯
চট্টগ্রামে জন্মগ্রহণকারী বাংলাদেশী ক্রিকেটার তামিম ইকবাল খান-এর জন্মদিন আজ
শ্রীলঙ্কায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণ করা এই ক্রিকেটার প্রিমিয়ার লীগে চট্টগ্রাম বিভাগীয় দলের হয়ে প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলেন। তিনি টেস্ট ক্রিকেটার নাফিস ইকবালের ভাই এবং বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেট তারকা আকরাম খানের ভাতিজা

একদিনের আন্তর্জাতিক ম্যাচে ,০০০ রান সংগ্রহকারী দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার তামিম ইকবাল। মুশফিকুর রহিমের পর তামিম ইকবাল বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসাবে টেস্টে দ্বি-শতক রান করেছেন৷ এছাড়াও বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে সর্বাধিক ২০৬ রানের অধিকারী তিনি। ২০০৯ সালে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরে তামিম ইকবাল তার প্রথম টেস্ট শতক করেন। তার এই অসাধারণ ব্যাটিংই বাংলাদেশকে এক ঐতিহাসিক বিজয় এনে দেয়। যা ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট বিজয় এবং দেশের বাইরের মাটিতেও প্রথম টেস্ট জয়
২০১১ সালে তামিম উইজডেন ক্রিকেটার্স অ্যালমেনাক ম্যাগাজিন কর্তৃক বছরের সেরা পাঁচ ক্রিকেটারের একজন হিসেবে নির্বাচিত হন। গ্রেম সোয়ান বীরেন্দ্র শেবাগকে পেছনে ফেলে তামিম এই খেতাব জিতে নিয়েছেন। ২০১২ সালে এশিয়া কাপে তামিম ইকবাল ৪টি ম্যাচেই হাফ-সেঞ্চুরি করেন এবং বাংলাদেশ ২য়বারের মতো কোনো ত্রি-দেশীয় ক্রিকেট সিরিজের ফাইনালে উঠে
এছাড়াও ২০১৬ সালে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের বিপক্ষে ১ম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ম্যাচে তিনি শতক রান করেছেন। আর প্রথম বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টি ইন্টারন্যাশনালে ১০০০ রান সংগ্রহ করেন। ২০১২ সালের মার্চে তিনি আইপিএলের পুনে ওয়ারিয়র্স ক্রিকেট দলে যোগ দেন

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 মন্তব্য(গুলি):