"এপ্রিলের বোকা" দিবসটি কী এবং কেন পালিত হয়?
ইসলামের সুমহান সৌন্দর্য্য বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে পড়তে শুরু
করেছিল রাসুল (সঃ) এর সময় থেকেই। কালের পরিক্রমায় সে আলো আছড়ে পড়ে
ইউরোপের মাটিতেও। উমাইয়া সালতানাতের বীর সেনাপতি তারেক বিন যিয়াদের
নেতৃত্বে স্পেনের মাটিতে ইসলামের পতাকা উড়তে শুরু করে অষ্টম শতাব্দীর
শেষের দিকে।
১৪৯২ সালের আগ পর্যন্ত প্রায় আটশত বছর ধরে স্পেনে মুসলমানদের স্বর্ণযুগ ছিল। জ্ঞান-বিজ্ঞান, শিল্প-সাহিত্য, চিকিৎসা, রাজনীতি, স্থাপত্য, শিল্প ও অর্থনৈতিক সমৃদ্ধিতে সে সময়কালে স্পেনই ছিল একমাত্র স্পেনের উদাহারণ। মুসলমানদের এমন উন্নতি খৃষ্টানরা মোটেও পছন্দ করলো না। মুসলমানদের অভ্যন্তরে বিভেদ সৃষ্টি করে সাজানো বাগানকে তছনছ করার জন্য খৃষ্টান রাজা ফার্ডিন্যান্ড এক ভয়ঙ্কর ফন্দি আঁটলো।
রাসুলের যুগে যেভাবে মুনাফিক সরদার আবদুল্লাহ ইবনে উবাই মুসলমানদের কাতারে
থেকে মুসলমানদেরই ক্ষতি করত, তেমনি আবু দাউদ নামক গাদ্দার স্পেনের
গ্রানাডার শেষ সুলতান আবুল হাসানের ছত্রছায়ায় থেকে খৃষ্টান রাজা
ফার্ডিন্যান্ডের স্পেন
ধ্বংসের পরিকল্পনা বাস্তবায়নে ভূমিকা রাখলো। তার সাথে যোগ দিল রাজ্যের আরো
কিছু ক্ষমতালোভী ব্যক্তিবর্গ। সে হত্যাযজ্ঞের মিশনকে পাকাপোক্ত করতে
পার্শ্ববর্তী দেশের রানী ইসবেলাকে হাত করতে ফার্ডিন্যান্ড তাকে বিয়ে করে।
এরপর ষড়যন্ত্রের বীজ বুনিত হল সারা স্পেনে।
মুসলিম নেতৃবৃন্দের অন্তঃকোন্দোলে যখন এমনিতেই অবস্থা বিপর্যস্ত, ঠিক সে সময়ই ফার্ডিন্যান্ড হামলে পড়ল মুসলমানদের উপর। ইতিহাস বলে সে অভিযানে মুসলমানদের খুনের দরিয়া বয়ে গিয়েছিল স্পেনের চারদিকে। নেতৃত্বহীন মুসলমানরা জীবন বাঁচানোর জন্য যখন দিশেহারা, ঠিক তখন ফার্ডিন্যান্ড এর পক্ষ থেকে ঘোষণা করা হলো- যারা মসজিদে ও জাহাজে আশ্রয় নিবে, শুধু তারাই রেহাই পাবে। খৃষ্টানদের ছলনাময়ী প্রস্তাবে রাজী হয়ে সবাই মসজিদে ও জাহাজে আশ্রয় নিল।

ইতিহাস
সাক্ষ্য দেয়, যারা মসজিদে আশ্রয় নিয়েছিল তাদেরকে তালাবদ্ধ করে পেট্রোল
ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে এবং জাহাজে আশ্রিতদের সাগরে ডুবিয়ে করুণ মৃত্যু
নিশ্চিত করা হয়েছিল। আশ্রিতদের একটি বড় অংশ ছিল শিশু-বৃদ্ধ, অসুস্থ ও
অসহায়। আগুনে পুড়ে লাখো বনীআদম যখন প্রাণ হারাচ্ছিল, আর্তচিৎকারে যখন
আকাশ-বাতাস ভারী হয়ে উঠছিল, ঠিক তখন মানব ইতিহাসের জঘন্যতম হত্যাকারী
কুখ্যাত ঘাতক ফার্ডিন্যান্ড ও তার স্ত্রী ইসাবেলা, হামযা (রাঃ) এর কলিজা
ভক্ষণকারী আবু সুফিয়ানের স্ত্রী হিন্দার মত আত্মতৃপ্তিতে বিকৃত অট্টহাসিতে
মাতোয়ারা হয়ে বলতে থাকল- "হায় এপ্রিল ফুল (এপ্রিলের বোকা)! "
এর পর পর সকল মসজিদে আযান বন্ধ হয়ে গেল। সবাইকে খৃষ্ট ধর্ম গ্রহনে বাধ্য করা হল। ফজরের সময় যারা নামায পড়তে উঠত বা যে সকল ঘরে সে সময় বাতি দেখা যেতো, নামাজ পড়ার অভিযোগে তাদের করূণ মৃত্যু নিশ্চিত করা হতো। এভাবেই একটি সাজানো বাগান নিঃশেষ হয়ে যায়।
যেদিন এই হৃদয় বিদারক, মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনা ঘটেছিল, সে দিনটি ছিল ১৪৯২ খ্রীষ্টাব্দের ১লা এপ্রিল। সেদিন থেকেই খ্রীষ্টান জগৎ প্রতি বছর ১লা এপ্রিল সাড়ম্বরে পালন করে আসছে `April Fools Day’ তথা ‘এপ্রিলের বোকা দিবস’ হিসেবে। মুসলমানদের বোকা বানানোর এই নিষ্ঠুর ধোঁকাবাজিকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে সমগ্র ইউরোপে প্রতিবছর ১লা এপ্রিল ‘এপ্রিল ফুল- April Fool’ দিবস হিসেবে পালিত হয়।
এপ্রিল ফুলঃ
মুসলমানেরা তাদের সেদিনের করুণ আর্তনাদের ইতিহাস ভুলে গেলেও খৃষ্টান সম্প্রদায় তাদের প্রতারণাকে স্বরণ করে রাখতে আজো সে দিনটিকে জমকালোভাবে জমিয়ে রেখেছে ‘এপ্রিল ফুল’ নাম বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়ে। আর সারা দুনিয়ার তরুণ-তরুণীরা নিজেদের পূর্বসূরীদের করুণ আর্তনাদের দিনকে পরস্পরকে ধোঁকায় ফেলে চরম মজায় লুটোপুটি খায়!
সাথে আমাদের মধ্যে কিছু মুসলমানরাও আনন্দ করে।
সেলুকাস!
সেই বোকাতত্ত্বে মুসলমানরা এখনো ধরাশায়ী। আগামী প্রজন্মের কাছে নিজেদের করুণ পরিণতির কথা অজানার তিমিরে ধামাচাপা রয়ে যাওয়া একটি জাতির জন্য কত দূর্ভাগ্যের তা বলে বা লিখে আদৌ ব্যক্ত করা কি সম্ভব? তা জানার ও অনুধাবন করার সুযোগ তৈরি করে দেয়ার দায়িত্ব মুসলিম শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গের, আমার, আপনার, আমাদের সবার। তবেই কেবল নিজেদের করুণ আর্তনাদের দিনের শোককে শক্তিতে পরিণত করা সম্ভব........

লেখা- রিয়াদ বিন আজাদ, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যলয়।

0 মন্তব্য(গুলি):