শুভ জন্মদিন, কবি রুমাজ
শিরোনামের রুমাজ তার প্রকৃত নাম নয়। পুরো
নামঃ রুহুল মাহফুজ জয়। সাংবাদিকতা তার পেশা। এই তরুণ কবি, লেখক, সম্পাদক ও সাংবাদিকের জন্ম ৩১ মার্চ, ১৯৮৪, ময়মনসিংহ জেলার দক্ষিণে ফুলবাড়িয়া উপজেলায়।
শিক্ষাজীবনেই যোগ দেয় দেশের প্রথম
বেসরকারি রেডিও স্টেশন রেডিও টুডে তে ব্রডকাস্ট জার্নালিস্ট হিসেবে। পরবর্তীতে যোগ
দেন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল এ। বর্তমানে তিনি মাছরাঙা টেলিভিশনের ক্রীড়া সাংবাদিক হিসাবে কর্মরত।
সাংবাদিকতার পাশাপাশি লেখনিতেও তার অংশগ্রহণ লক্ষণীয়। তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ “আত্মহত্যাপ্রবণ ক্ষুধাগুলো” ঐতিহ্য প্রকাশনী
থেকে ২০১৬ সালে প্রকাশিত হয়। ২০১৮ সালের বই মেলায় জেব্রাক্রসিং থেকে প্রকাশিত হয় তার আরেকটি কবিতার বই ‘কালো
বরফের পিস্তল’। কবিতার বইটি ছাড়াও
২০১৮’র বইমেলায় রুমাজ’র আরও দুটি বই প্রকাশিত
হয়েছে। পেশায় ক্রীড়া সাংবাদিক
রুহুল মাহফুজ বিশ্বকাপ ফুটবল
নিয়ে লেখা ‘A টু Z বিশ্বকাপ’ । বইটি প্রকাশ করেছে
ঐতিহ্য প্রকাশনী।
এছাড়াও তার সম্পাদনায় প্রকাশিত আরোও দুইট বই- ‘কূটালাপ’ ও ‘স্পর্শছুরি প্রেমাণুগল্প’। ‘কূটালাপ’ বইটি সাহিত্যের ওয়েবম্যাগ শিরিষের ডালপালার আয়োজনে দ্বিতীয় দশকের
১৩ জন কবির আড্ডা
নিয়ে প্রকাশিত। বইটি পাওয়া যাবে
ঐতিহ্য প্রকাশনী থেকে। ‘স্পর্শছুরি প্রেমাণুগল্প’ টি মূলত দৃষ্টিহীন
পাঠকদের জন্য ব্রেইল বই।
বইটি পাওয়া যাবে স্পর্শ
ব্রেইল প্রকাশনার স্টলে। বইগুলোর প্রচ্ছদ করেছেন শিল্পী রাজীব দত্ত।
সাংবাদিকতা আর লেখালেখির পাশাপাশি সম্পাদনা
করেন ‘শিরিষের ডালপালা’ ওয়েবজিন। এছাড়াও এই প্রতিভাধর রুমাজ তৈরী করেছে বেশ কয়েকটি শর্ট ফিল্মও।
৩৪তম জন্মদিনে তরুণ এই সাহিত্যিক কে জানাই অনেক অনেক শুভেচ্ছা।
© Safe News




0 মন্তব্য(গুলি):