Tuesday, April 3, 2018

শুভ জন্মদিন, তাসকিন!

শুভ জন্মদিন, তাসকিন!  



৩ এপ্রিল ১৯৯৫
তাসকিন আহমেদ (জন্ম: ৩ এপ্রিল, ১৯৯৫) বাংলাদেশের রাজধানী ঢাকায় জন্মগ্রহণকারী আন্তর্জাতিক ক্রিকেটার।
বামহাতি ব্যাটসম্যান ও ডানহাতি ফাস্ট বোলার তাসকিন আহমেদ বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম একজন ক্রিকেটার। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে তিনি টুয়েন্টি ২০, আন্তর্জাতিক ও ওডিআই ম্যাচ খেলে থাকেন। তিনি প্রথম-শ্রেণীর ক্রিকেট এবং লিস্ট এ ক্রিকেটে ঢাকা মেট্রোপোলিশ দলে খেলেছেন। পাশাপাশি বাংলাদেশ প্রিমিয়ার লীগে চিটাগং কিংস দলে প্রতিনিধিত্ব করেছেন।
এছাড়া তিনি বাংলাদেশ এ ক্রিকেট দল, বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ এবং বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে খেলেছেন। ২০১৭ সালের ২৮ মার্চ ডাম্বুলায় প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশের পঞ্চম বোলার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তিনি হ্যাট্রিক করেন। ২০১১ সালে ঢাকা মেট্রোপোলিশের হয়ে বরিশাল বিভাগের বিপক্ষে তাসকিনের প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে। ব্যক্তিগত দ্বিতীয় টুয়েন্টি ২০ খেলায় চিটাগং কিংসের হয়ে অংশগ্রহণ করে দূরন্ত রাজশাহীর বিপক্ষে ৩১ রানে ৪ উইকেট লাভ করে তিনি ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হয়েছিলেন। নিয়মিতভাবে ঘন্টায় ১৬০ কিলোমিটার গতিতে বোলিংয়ে পারদর্শী তাসকিন!
২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত আইসিসি বিশ্ব টুয়েন্টি ২০ প্রতিযোগিতার সুপার টেন পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে টুয়েন্টি ২০ আন্তর্জাতিকে অভিষেক ঘটে তাসকিনের। একমাত্র বাংলাদেশী ক্রিকেটার হিসেবে তিনি অভিষেক ওয়ানডেতে ৫ উইকেট নেন।
বোলিং অ্যাকশন ‘ত্রুটিযুক্ত’ হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সাময়িকভাবে নিষিদ্ধ হন তাসকিন। ২০১৬ সালে আইসিসি কর্তৃপক্ষ আরাফাত সানি ও তাসকিনের বোলিং অবৈধ বলে তাদের ওয়েবসাইটে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে। বিতর্কিত এই ঘোষণার বিপক্ষে আওয়াজ তোলে তাসকিনের অগণিত ভক্তরা। ২৩ বছরে পদার্পণ করা ফাস্ট বোলার তাসকিন আহমেদের জন্মদিনে তার জন্য রইলো অনেক অনেক শুভ কামনা। শুভ জন্মদিন, তাসকিন! 

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 মন্তব্য(গুলি):