নতুন পথের পথিক ইমরান
গানের জগতে ইমরানের পথচলা
এক দশকের। ২০০৮ সালের ‘চ্যানেল আই সেরা কণ্ঠ’ প্রতিযোগিতা তাঁকে দেশবাসীর
সামনে তুলে ধরে। সেই থেকে পথচলা। শুরুটা ধীরে হলেও এখন তাঁকে দুরন্ত গতিতে ছুটতে
হচ্ছে। গত দুই বছরে তাঁর ব্যস্ততা বেড়েছে কয়েক গুণ। দেশের আনাচকানাচে গান গেয়ে
দাপিয়ে বেড়াচ্ছেন। দেশের বাইরে প্রবাসী বাঙালিদের মাঝেও রয়েছে তাঁর চাহিদা।
বর্তমান
সময়ের তরুণদের জনপ্রিয় এই গায়ক শুরু করতে যাচ্ছেন নতুন পথচলা। এবার শুধু মিউজিক
ভিডিওতে অভিনয় কিংবা কণ্ঠ নয়, সরাসরি অনুষ্ঠান সঞ্চালনের কাজ শুরু করতে যাচ্ছেন
ইমরান।
এ
পর্যন্ত অনেক সংগীত তারকাই রেডিও-টিভিতে শো করেছেন, করছেন এখনও। আইয়ুব বাচ্চু থেকে নিয়ে তাহসান, হৃদয় কিংবা মিনার— সংখ্যাটা বেশ লম্বাই
হবে। সেই তালিকায় এবার নিজেকে সংযুক্ত করলেন সময়ের সফল সংগীতশিল্পী ইমরান মাহমুদুল।
তবে
ইমরানের অংশগ্রহণ টেলিভিশন স্টুডিওতে নয়, কাজ শুরু করবেন রেডিও স্টেশনে। আগামী মে মাস
থেকে প্রতি শুক্রবার রাত ১১টায় দেশের প্রথম বেসরকারি রেডিও
স্টেশন রেডিও টুডে এফ.এম. ৮৯.৬ এ ‘ইমরান’স লাইভ' নামে
অনুষ্ঠান সম্প্রচারিত হবে।
দেশের কোনো এফএম রেডিওতে এবারই
প্রথম ইমরানের নামে অনুষ্ঠান শুরু হচ্ছে। অনুষ্ঠানটির
ব্যাপারে ইমরান দারুণ উচ্ছ্বসিত। কারণ, এবারই প্রথম তিনি রেডিও শো
নিয়ে ভক্ত-শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন। অনুষ্ঠানটি নিয়ে দারুণ সব পরিকল্পনা করছেন।
তবে এই মুহূর্তে তার কিছুই প্রকাশ করতে চান না। বললেন, ‘এবারই প্রথম আমার ভক্ত আর শ্রোতারা এ ধরনের অনুষ্ঠানে আমাকে পাচ্ছেন।
কিছুটা নতুনত্ব থাকছে। আর অনুষ্ঠানে কী থাকছে, তা
অনুষ্ঠানটি শুনতে শুনতে সবাই বুঝতে পারবেন।”
‘ইমরান’স লাইভ’ অনুষ্ঠান নিয়ে কিছু ধারণা দিতে গিয়ে ইমরান
বললেন, ‘আমার গাওয়া গানের পাশাপাশি আমার পছন্দের গানও
শুনতে পাবেন শ্রোতারা। এ ছাড়া নতুন প্রজন্মের শিল্পীদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ
জানানো হবে। গানের জগতের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলব। এটা আমার গানের জগতের ভ্রমণ
বলতে পারেন।’
‘ইমরানস লাইভ’ শিরোনামের
এই অনুষ্ঠানে শুধু গান আর আড্ডাই থাকছে না। থাকছে ‘মিট
উইথ ইমরান’ নামে একটি অংশ।
এখানে সপ্তাহব্যাপী অনুষ্ঠিত হওয়া কুইজে অংশ নিয়ে বিজয়ী শ্রোতা পাবেন ইমরানের
সঙ্গে সরাসরি অন এয়ারে আড্ডা দেওয়ার
সুযোগ।
অনুষ্ঠানটির সার্বিক
তত্ত্বাবধানে থাকছেন রেডিও টুডে’র প্রধান প্রযোজক ফখরুল হক শাওন। সম্প্রতি রেডিও টুডে কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে একটি
চুক্তিও হয় ইমরানের। অনুষ্ঠানটির জন্য ইমরান
তাঁর ভ্যারিফাইড ফেসবুক পেইজ
এ ফখরুল হক শাওনকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানটি
আগামী ৪মে, ২০১৮ থেকে প্রতি শুক্রবার রাত ১১টা থেকে রেডিও টুডে সকল কেন্দ্র থেকেই
এফ.এম. ৮৯.৬ এ শোনা যাবে। এম.এম. সমস্যা হলে রেডিও টুডে’র অফিসিয়াল মোবাইল এপস এর
মাধ্যমে বিশ্বের যেকোন প্রান্ত থেকেই অনুষ্ঠানটি শোনা যাবে। পাশাপাশি ‘ইমরানস
লাইভ’
শিরোনামের এই অনুষ্ঠানটি
রেডিও টুডে’র অফিসিয়াল ফেসবুক
পেইজ এ লাইভ প্রচার হবে।
শুভ
হউক ইমরানের আরজে ক্যারিয়ার।
© Safe News



0 মন্তব্য(গুলি):