মানুষ কি?
আসাদ আল আমিন
মানুষ হতে পারিনি কেবল চাকর হয়ে উঠিনি বলে,
চাকর হতে পারলেই শুধু সবাই বলে সুবোধ ছেলে।
সুবোধ কি আর বোধের হিসেব রাখতে পারে অজকাল
আজিকে চালহীনতাই চতুর্পাশে হয়েছে যেন হালচাল।
মানুষ, মানুষ মিথ্যে বুলি; সত্য হলো চাকরামী,
মানুষ পড়ে রয় নর্দমাতে, চাকর মহান ভূস্বামী!
কি চাই সবাই, মানুষ নাকি পয়সাকামী ঘোড়া?
মানুষ হওয়ার নামে চলে মিথ্যে বুলি ছোড়া।
মানুষ হওয়ার মন্ত্র পড়ে কেমন মানুষ হই!
মানুষের আজ সংজ্ঞা নিয়ে, চলছে হৈ চৈ।
মানুষ নামের তকমাটা আজ ছদ্মবেশী বেশ,
ভিন্ন স্বাদের মানুষ নিয়ে নৃত্য করে দেশ!
আজ মানুষ কাকে বলে আর মানুষটাই বা কি?
দেখুন হিসেব করে উত্তর মেলে শুধুই ছি ছি!
সবার শেষে মানুষ যাহা; রয় তা পড়ে অন্তরালে,
মানুষের সেই সংজ্ঞা দেখি আটকা আছে ঝাঁকজালে!


0 মন্তব্য(গুলি):