Friday, May 11, 2018

এক থেকে দুই প্রহর পরেই উতক্ষেপিত হবে বঙ্গবন্ধু স্যাটেলাইট -১

এক থেকে দুই প্রহর পরেই উতক্ষেপিত হবে বঙ্গবন্ধু স্যাটেলাইট -১





শেখ মুজিবের স্বপ্নের সোনার বাংলা গড়র কাজ তাঁর সুযোগ্য কন্যা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দিন দিন এগিয়েই চলছে। দেশকে অত্যাধুনিকায়ন করার লক্ষে মহাকাশে বাংলাদেশ নিজস্ব কৃত্রিম উপগ্রহ স্থাপনের চেষ্ঠা করছে বহুদিন ধরেই। ইতোমধ্যে বেশ কয়েকটি তারিখ নির্ধারিত হলেও উৎক্ষেপন করা হয় নি স্বপ্নের এই কৃত্রিম উপগ্রহ।


দেশ ও জাতির বহুল প্রতীক্ষিত বঙ্গবন্ধু স্যাটেলাইট – ১ বাংলাদেশ সময় আজ রাত ২.১২ মিনিট থেকে ভোর ৪.১২ মিনিট এর মধ্যে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে মহাকাশে উৎক্ষেপণের কথা রয়েছে।


স্যাটেলাইটটি সফলভাবে উৎক্ষেপণের জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগ দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করে একটি খুদে বার্তা প্রেরণ করে।


::. বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ নিয়ে কিছু তথ্য .::

* উৎক্ষেপেণ করবে যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি প্রতিষ্ঠান স্পেস এক্স।
* এটি নির্মাণ করেছে ফরাসী প্রতিষ্ঠান থালিস এলিনিয়া।
* বঙ্গবন্ধু স্যাটেলাইট কক্ষপথে বহন করে নিয়ে যাবে স্পেস এক্স এর উৎক্ষেপণ যান ফ্যালকন
* যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় স্পেস এক্সের লঞ্চিং স্টেশন থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে কক্ষপথের উদ্দেশ্যে যাত্রা করবে ফ্যালকন-৯।
* গাজীপুরে নির্মাণ করা হয়েছে এই কৃত্তিম উপগ্রহের গ্রাউন্ড স্টেশন।
* বাংলাদেশ হবে বিশ্বের ৫৭তম দেশ হিসেবে নিজস্ব কৃত্রিম উপগ্রহের মালিক।
* নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ২ হাজার ৭০০ কোটি টাকা।
* বিভিন্ন মাধ্যমে যোগাযোগের জন্য তৈরি ৪০ টি ট্রান্সপন্ডার বিশিষ্ট এই স্যাটেলাইট এর ২০ টি ট্রান্সপন্ডার বাংলাদেশ ব্যবহার করবে এবং বাকী ২০ টি ট্রান্সপন্ডার বিদেশি সংস্থার কাছে বিক্রির জন্য রাখা হবে। ট্রান্সপন্ডার ভাড়া দিয়ে প্রতি বছর প্রায় ৫০০ কোটি টাকা আয় করা যাবে।


প্রত্যাশা পুরণ হউক বাঙালির। উন্নয়নের অগ্রযাত্রা বহাল থাকুক এই যেন হয় সকলের কাম্য।

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 মন্তব্য(গুলি):