শ্রমজীবীদের সমীপে
জাকির হোসেন
শরীর শুকায় ঘামে।
তাদের কি আর বেতন আসে
হলুদ কোনো খামে ?
দুঃখটাকে বুকের ভেতর
করে রেখে গুম।
হাসি মুখে কাজ করে যায়
অসহায় মজলুম।
মালিক পক্ষের নাম নিলে
শ্রদ্ধেয় বলি ভাই।
কর্মচারীর নামের আগে
কেন বসে নাই?
শ্রদ্ধেয়রা শ্রদ্ধা দিয়ে
ফিরিয়ে দিক সাম্য।
মে দিবসে এটিই হোক
শ্রমজীবীদের কাম্য।


0 মন্তব্য(গুলি):