Wednesday, May 23, 2018

ফেনীতে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ভ্রাম্যমান আদালত পরিচালনায় বাধা : ৪ জনের জেল, দুইলাখ টাকা জরিমানা


 ফেনীতে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ভ্রাম্যমান আদালত পরিচালনায় বাধা : ৪ জনের জেল, দুইলাখ টাকা জরিমানা
সোহেল রানা স্যার। একজন ম্যাজিস্ট্রেট। উনি ফেনী জেলায় কর্মরত। দেশের সীমান্তবর্তী এক জেলায় কর্মরত থেকেও সারাদেশবাসীর কাছেই এক উজ্জ্বল মুখের নাম সোহেল রানা।
গোটা ফেনীর মাদকসেবী, বিক্রেতা, ও অসৎ মানুষদের আতঙ্ক তিনি। ইভ টিজার থেকে ইটভাটার মালিক, রাস্তায় জ্যাম সৃষ্টি, খাদ্যে ভেজাল, অবৈধ দখলদার, ভুয়া চিকিৎসক- এসবকে একাই নিয়ন্ত্রণ করছেন তিনি।


আর এ কারণে একের পর এক হামলা হয়েছে, চেষ্টা করা হয়েছে জীবন নাশের। সেসবকে নস্যাৎ করেছেন তিনি। গতকাল (মে ২২, ২০০১৮) তাঁর ওপর হামলা হয়েছে। অবৈধ ব্যবসায়ীরা হামলা করেছে তাঁর ওপর। কিন্তু পার পায়নি।

ঘটনার সূত্রপাত ঘটে যখন মায়াবী ফ্যাশনের ৪৫০০ পিস শাড়ির মধ্যে প্রায় ২০০০ পিসের কোনও ইনভয়েস বা বৈধ কাগজ প্রতিষ্ঠানটির মালিক দেখাতে ব্যর্থ হয়। প্রতিষ্ঠানটির মালিক শাড়ি অবৈধ প্রক্রিয়ার আনয়ন করেছেন এই অভিযোগে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা অর্থ দণ্ডে দণ্ডিত করা হয়। এ সময় উত্তেজিত হয়ে ম্যাজিস্ট্রেট এর সাথে দুর্ব্যবহার করেন মায়াবীর মালিক ও হুমকি প্রদান করেন। প্রতিষ্ঠানের  কর্মচারীরা নিচে গিয়ে গাড়ি ভাঙচুরসহ সরকারি কাজে বাধা প্রদান করে।



এই অপ্রীতিকর ঘটনাটির পর সোহেল রানা স্যারের অসংখ্য শুভানুধ্যায়ী ফেসবুকে তীব্র প্রতিবাদ জানায়। অনেকেই সোহেল রানা স্যার কে অবরুদ্ধ করাকে ঘোটা বাংলাদেশকে অবরুদ্ধ করার সাথে তুলনা করেন। এঘটনার সকল শুভানুধ্যায়ীই নিন্দা জানায় এবং দোষীদের শাস্তি দাবি করছি।

উল্লেখ্য, তিনজন হামলাকারীর কারাদন্ড, বাকিদের সনাক্ত করার প্রক্রিয়া চলছে, মায়াবীর মালিকের কারাদন্ড প্রদান করা হয়েছে।
ফেনীর সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি ফেসবুকে লিখেন, “জেলা প্রশাসন ও জেলা পুলিশকে ধন্যবাদ। সবচেয়ে বড় ধন্যবাদ জেলা প্রশাসক স্যার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট স্যারকে ফেনীর মানুষকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা, ন্যায়ের পক্ষে থাকুন..”

ছবি- কালের কণ্ঠ

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 মন্তব্য(গুলি):