চাঁদ উঠার আগেই “খুশির চাঁদ”
পবিত্র মাহে রমজানের পূর্বেই রিলিজ
হলো রমজানের নতুন গান “খুশির চাঁদ”।
গানের কথা লিখেছে কবি প্রকৌশলী আলাউদ্দিন আদর, গানটিতে কন্ঠ
দিয়েছেন রেডিও টুডে’র কবি ও কন্ঠশিল্পী আবিদ আজম এবং সুর দিয়েছেন বিশিষ্ট গীতিকার ও সুরকার কালচারাল সূফী হাবিব মোস্তফা।
রমজানের এই নতুন গান নিয়ে গানের লেখক আলাউদ্দিন আদর ফেসবুকে লিখেন- “দুইজন
প্রিয়াত্মার আন্তরিক প্রচেষ্টায় গানটি এত দ্রুত মুক্তি পেয়েছে। এই শুভক্ষণে, আরেক জন মহান মানুষের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি।হ্যাঁ, আমিরুল মুমেনিন
মানিক ভাইয়ের নাম। আমার প্রেরণার বটবৃক্ষ...”
এই নতুন ইসলামিক সঙ্গীতটি নিয়ে আলাউদ্দিন আদর আরও জানায়, “পৃথিবীর
সকল রোজাদার ভাই-বোনদের গানটি আমি উৎসর্গ করলাম। ছড়িয়ে যাক প্রিয়(সুস্থ)
সংস্কৃতি...”
Lyrical Video টি দেখতে এখানে
ক্লিক করুন।
শুভ কামনা রইল মিউজিকটির জন্য এবং এর পেছনে যাদের অবদান রয়েছে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
© Safe News


0 মন্তব্য(গুলি):