Monday, May 28, 2018

মায়েদের গর্ভকালীন পরামর্শ দেবে 'মা' অ্যাপ

গর্ভাবস্থায় নারীরা নানা সমস্যায় পড়েন। সেসব সমস্যার যদি প্রাথমিক উপায়গুলো জানা থাকে, তাহলে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়। তাই নারীদের গর্ভকালীন পরামর্শ সহায়ক অ্যাপ ‘মা’ উন্মোচন করেছে ‘আগামী ল্যাবস লিমিটেড’। এই অ্যাপের মাধ্যমে শিশুর গঠন, মায়ের যত্ন, পরিবারের দায়িত্বসহ বেশ কিছু বিষয়ে আগেভাগেই মাকে সতর্ক করে দেবে।

এই অ্যাপের মাধ্যমে গর্ভবতী মা ও তাঁর পরিবার জানতে পারবে গর্ভধারণ থেকে শিশু জন্মের মাঝে ৪০ সপ্তাহের মধ্যে শিশুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে মায়ের শারীরিক ও মানসিক পরিবর্তন সম্পর্কে। আর এসব জানানো যাবে প্রতি সপ্তাহের হিসাবে। অর্থাৎ প্রতি সপ্তাহে এক গর্ভবতী নারী ও তাঁর সন্তানের কী কী পরিবর্তন হতে থাকে, সেসব এই অ্যাপ ধারাবাহিকভাবে জানাতে থাকবে।
অ্যাপটিতে আরো জানা যাবে গর্ভকালীন জটিলতা, গর্ভকালীন অসুখের সাধারণ লক্ষণগুলো। এ ছাড়া এ সমস্যাগুলো থেকে মুক্তি পেতে নির্দেশনা ও গর্ভকালীন পরিচর্যা সম্পর্কেও জানা যাবে। এ সময় গর্ভবতী নারীর প্রতি পরিবারের ভূমিকা কেমন হওয়া উচিত ও মায়ের যত্ন কিভাবে নিতে হবে তাও বিস্তারিত জানা যাবে অ্যাপটিতে। গ্রাফচিত্রের মাধ্যমে মায়ের সর্বোচ্চ ও সর্বনিম্ন ওজনসীমা সম্পর্কে জানা যাবে। এর মাধ্যমে মা অতিরিক্ত ওজন বা ওজনহীনতায় ভুগছেন কি না, সে সম্পর্কে সচেতন হতে পারবেন।
অ্যাপটিতে মা তাঁর প্রতিদিনের শারীরিক পরিবর্তন ও অস্বস্তিকর লক্ষণগুলো নোট আকারে সংরক্ষণ করতে পারবেন। প্রয়োজনে তাঁর গর্ভকালীন যেকোনো সময়ের রিপোর্ট বিশেষজ্ঞদের দেখাতে পারবেন। এমনকি তাঁর আগের গর্ভকালীন ইতিহাস সম্পর্কে জেনে ব্যবস্থা নিতে পারবেন।
গুগল প্লেতে ৫ রেটিং-প্রাপ্ত অ্যাপটি এই ঠিকানা  (https://bit.ly/2KjG0ny) থেকে বিনা মূল্যে ডাউনলোড করে ব্যবহার করা যাবে।

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 মন্তব্য(গুলি):