আধুনিক নার্সিং সেবার অগ্রদূত, লেখক এবং
পরিসংখ্যানবিদ “দ্য লেডি ইউথ দ্য ল্যাম্প” নামে খ্যাত ফ্লোরেন্স নাইটিঙ্গেল
১৮২০ সালের ১২ই মে জন্মগ্রহণ করেন। তাঁর জীবদ্দশায় তিনি ১৮৫৩ সাল থেকে
১৮৫৪ সাল পর্যন্ত লন্ডনের ‘কেয়ার অব সিক জেন্টলওমেন ইনিস্টিটিউটের’
তত্ত্বাবধায়ক হিসাবে কাজ করেন।
১৮৫৫ সালে তিনি নার্স প্রশিক্ষণের জন্য
তহবিল সংগ্রহের জন্য কাজ শুরু করেন। তিনি ভারতবর্ষের গ্রামীণ মানুষের
স্বাস্থ্য ব্যবস্থার ওপর গবেষণা করেন, যা ভারতবর্ষে উন্নত স্বাস্থ্যসেবা
পৌছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে। ইংল্যান্ডের স্বাস্থ্য
ব্যবস্থা উন্নয়নেও তিনি বিশেষ ভূমিকা পালন করেছেন। ১৮৫৯ সালে তিনি
‘রয়্যাল স্ট্যাটিসটিক্যাল সোসাইটির’ প্রথম সারির সদস্য নির্বাচিত হন।
লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে নার্সিংকে সম্পূর্ণ পেশারূপে প্রতিষ্ঠিত করার
জন্য ১৮৬০ সালে তিনি প্রতিষ্ঠা করেন ‘নাইটিঙ্গেল ট্রেনিং স্কুল’ যার
বর্তমান নাম ‘ফ্লোরেন্স নাইটিঙ্গেল স্কুল অব নার্সিং’। এছাড়াও তিনি
বিভিন্ন সময় নার্সিংয়ের উপর বইও লিখেছেন। তিনি অসংখ্য পদক আর উপাধিতে
ভূষিত হয়েছেন। ১৮৮৩ সালে রাণী ভিক্টোরিয়া তাঁকে ‘রয়েল রেডক্রস’ পদক
প্রদান করেন। ১৯০৭ সালে প্রথম নারী হিসাবে তিনি ‘অর্ডার অব মেরিট’ খেতাব
লাভ করেন। ১৯০৮ সালে লাভ করেন লন্ডন নগরীর ‘অনারারি ফ্রিডম’ উপাধি।
১৯৭৪
সাল থেকে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিনটি ‘ইন্টারন্যাশনাল নার্সেস ডে’
হিসেবে পালিত হয়ে আসছে। ৯০ বছর বয়সে ১৯১০ সালের ১৩ই আগস্ট লন্ডনে নিজ
বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন।
© Safe News



0 মন্তব্য(গুলি):