তাহলে কি ঈদুল ফিতরে অপূর্ব’র “প্রবাসী” আসছে না?
মিজানুর রহমান আরিয়ান। দেশের জনপ্রিয় নাট্যনির্মাতা। গত ঈদুল ফিতরে Batch 27 এবং Batch 27 The Last Page এর সাথে মন ছুঁয়ে যায় একই পরিচালক মিজানুর রহমান আরিয়ান'র বড় ছেলে টেলিছবিটি। এই টেলিছবি দেখে কোটি দর্শক তাদের অশ্রু আটকাতে পারে নি। তখন সকল গণমাধ্যমে পরিচালক মিজানুর রহমান আরিয়ান ও অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ব্যপকভাবে আলোচিত হয়। তখনি দর্শকদের মনে প্রশ্ন ছিল, আগামীতে কি আসবে? বড় ছেলের সিক্যুয়াল নাকি নতুন কিছু!!এ বিষয়ে পরিচালক আরিয়ান জানিয়েছিল, আগামী ঈদে তিনি নির্মাণ করবেন "প্রবাসী" নামে একটি নাটক। তিনি মনে করেন, বড় ছেলের মতো এই নাটকও সবাই পছন্দ করবে। তবে গল্পটা বড় ছেলের মত নয়। সম্পূর্ণ নতুন গল্পই দেখবেন দর্শক।
অপূর্ব’র সকল ভক্তগণ অন্যান্য নাটকের
পাশাপাশি খুব ঝোঁক নিয়েই অপেক্ষায় ছিল “প্রবাসী” দেখার জন্য। তবে ৩রা জুন, ২০১৮
এনটিভি অনলাইন এ প্রকাশিত মিজানুর রহমান আরিয়ান এর সাক্ষাৎকার কী
বলে?
সাক্ষাৎকার এ আরিয়ান
জানায় অসুস্থতার কারণে এবার বেশী নাটক তৈরী করতে পারে নি। এবং কুরবানীর ঈদের
দর্শকদের অভিমান ভাঙানোর প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।
এবার ঈদে আসছে
আরিয়ানের “বুকের বাঁ পাশে” আর “আস্থা”। উভয়েই দেখা যাবে মেহজাবিন চৌধুরীকে।
এনটিভি অনলাইন : এবার ঈদের জন্য আপনি কয়টি নাটক নির্মাণ করেছেন?মিজানুর রহমান আরিয়ান : দুটি। ‘বুকের বাঁ পাশে’ ও ‘আস্থা’।এনটিভি অনলাইন : এবার এত কম নাটক নির্মাণ করার পেছনে কোনো কারণ আছে কী?মিজানুর রহমান আরিয়ান : আমি অসুস্থ। চিকিৎসক আমাকে এক মাস বিশ্রামে থাকতে বলেছেন। এ কারণে এবার বেশি নাটক নির্মাণ করতে পারিনি। চারটি নাটকের শুটিং বাতিল করেছি। আমার দর্শকরা হয়তো অভিমান করবেন। কথা দিচ্ছি, দর্শকদের অভিমান ভাঙাব কোরবানি ঈদে। কোরবানি ঈদে বেশ কিছু নাটক নির্মাণ করব।
আচ্ছা, তাহলে কি সত্যিই “প্রবাসী’র জন্য আরও অপেক্ষা করতে হবে?


0 মন্তব্য(গুলি):