বর্তমান সময়ে মোবাইল আমাদের নিত্য সঙ্গী। আমাদের পরিচইয়ের
এক অবিচ্ছেদ্য অংশ মোবাইল নাম্বার। সিম কার্ড হিসেবে আমরা বেশ কয়েকটি কোম্পানির
সেবা নিয়ে থাকি। সেই অপারেটরের নাম্বারটি আমাদের বিশেষ পরিচিতি হয়ে থাকে। কিন্তু, অনেকসময় দেখা যায়, আমাদের স্থান
পরিবর্তনের কারণে কিংবা অন্য কোন কারণে অপারেটরের সেবায় স্বাচ্ছন্দ্য বোধ করি না।
দীর্ঘ দিন ব্যবহারের কারণে নাম্বার পরিবর্তনও করা যায় না। এতে অনেকেই ভোগান্তিতে
পরে। সব দিক চিন্তা করে মোবাইল অপারেটরগুলো নতুন এক চমক নিয়ে হাজির হচ্ছে আগামী
পহেলা আগষ্ট থেকে।
এই নতুন সেবাটির মাধ্যমে আমরা খুব সহজেই আমাদের ১১ ডিজিটের
মোবাইল নাম্বার অপরিবর্তিত রেখে অপারেটর পরিবর্তন করতে পারব। এজন্য যেই অপারেটরে
মাইগ্রেট করতে আগ্রহী সেই অপারেটরের কাস্টমার কেয়ার অফিসে কিংবা যেই সকল রিটেইল
পয়েন্ট এ এই কার্যক্রম শুরু হবে সেই সকল স্থানে গিয়ে খুব সহজেই সিমের অপারেটর
পরিবর্তন করা যাবে।
এই কাজটি সম্পন্ন করতে সর্বোচ্চ ৭২ ঘণ্টা সময় লাগতে পারে। কারণ,
আমাদের দেশের সিম কার্ডগুলো শুধুমাত্র একটি অপারেটরের নেটওয়ার্ক এর জন্য তৈরি।
তাই, সিম কার্ডটি সম্পূর্ণ পরিবর্তন করতে হবে। এক্ষেত্রে জাতীয় পরিচয় পত্র সাথে
রাখার পরামর্শ প্রদান করেন টেলিটক এর একজন কর্মকর্তা। আর, সেবাটির জন্য ৩০ টাকা
লাগবে বলেই জানায় এই কর্মকর্তা।
উল্লেখ্য,
পার্শ্ববর্তী
দেশ ভারত ও পাকিস্তান ছাড়াও বিশ্বের ৭২টি দেশ বর্তমানে এমএনপি সুবিধা চালু রয়েছে।
এই সেবাটি চালু করার ফলে প্রত্যেকটি অপারেটরই সেবার মান
উন্নয়ন করবে যেন তাদের ব্যবহারকারী বৃদ্ধি করে এমনটাই আশা করা যাচ্ছে।


0 মন্তব্য(গুলি):