এক নামে “দাদা” নামে
যিনি পরিচিত, ক্রিকেটে “গড অফ দা অফসাইড” উপাধি যার ঝুলিতে তিনি আর কেউ নন
সবার পছন্দের কিংবদন্তী ক্রিকেটার ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
১৯৭২ সালের আজকের দিনে কলকাতার বেহালাতে জন্মগ্রহণ করেন সৌরভ গাঙ্গুলি।
১৯৯৬ সালে অভিষেক টেস্টে ইংল্যান্ডের মাটিতে সেঞ্চুরি করেন।এরপর ভারত দলের
ব্যাটিং নির্ভরতার প্রতীকে পরিণত এই ক্রিকেটার।বাঁহাতি এই ক্রিকেটার এখন
পর্যন্ত ভারতের সফলতম টেস্ট অধিনায়ক হিসেবে বিবেচিত হন।
loading...
তার অধিনায়কত্বে ভারত ৪৯টি টেস্ট ম্যাচের
মধ্যে ২১টি ম্যাচে জয়লাভ করে। ২০০৩ সালের ক্রিকেট বিশ্বকাপে তার
অধিনায়কত্বেই ভারত ফাইনালে পৌঁছে যায়।২০০৮ সালের ৭ অক্টোবর সৌরভ ঘোষণা
করেন যে সেই মাসে শুরু হতে চলা টেস্ট সিরিজটিই হবে তার জীবনের সর্বশেষ
টেস্ট সিরিজ। অনূর্দ্ধ ১৫ বাংলার হয়ে ওড়িশার বিরুদ্ধে শতরান, ১৯৯১ সালে
পূর্বাঞ্চলের হয়ে দলীপ ট্রফিতে ১২১ রান তাকে ভারতীয় দলে যায়গা করে
দিয়েছিল। ২০০৮ সালের ২১ অক্টোবর সৌরভ তার সর্বশেষ ম্যাচটি খেলেন
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।এরপরে ২০০৮, ২০০৯ ও ২০১০-এ আইপিএলে কলকাতা নাইট
রাইডার্সের হয়ে খেলেন এবং ২০০৮ ও ২০১০-এ এই দলকে নেতৃত্ব দেন। ২০১১ সালে
অনুষ্ঠিত আইপিএলের চতুর্থ সিজনে নিলামে তিনি অবিক্রীত থেকে গেলেও শেষ
পর্যন্ত পুনে ওয়্যারিআর্সের দলের প্রতিনিধিত্ব করেন।
বর্তমানে তিনি পশ্চিমবঙ্গের রাজ্য ক্রিকেট
বোর্ডের সভাপতি ও ভারতীয় ক্রিকেট বোর্ডের মেন্টর। ক্রিকেটে অসামান্য
অবদানের জন্য বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি সৌরভ
গাঙ্গুলিকে ডি-লিট সম্মাননা প্রদান করে। কোনো ক্রীড়া ব্যক্তিত্বকে এই প্রথম
ডি.লিট ডিগ্রি দেয় বিশ্ববিদ্যালয়টি।
সারা বিশ্বের এই “দাদা”কে আজ জন্মদিনের অনেক শুভকামনা!


0 মন্তব্য(গুলি):