১৬ ডিসেম্বর অনেকটা নীরবেই ফোরজি সেবা
চালু করেছে রাষ্ট্রায়ত্ত্ব মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটক। প্রতিষ্ঠানটি জানিয়েছে,
টেলিটকের থ্রিজি গ্রাহক স্বয়ংক্রিয়ভাবে ফোরজি সেবাতে কনভার্ট হয়ে যাবে। এ জন্য আলাদা
করে নতুন সিম নিতে হবে না
![]() |
চলতি
মাসেই সমগ্র রাজধানীতে ফোরজি সেবা চালু করতে পারবে বলে জানিয়েছে টেলিটক। এছাড়া
চট্টগ্রামে দুই সপ্তাহের মধ্যেই ফোরজি পৌঁছে যাবে।
প্রাথমিকভাবে
রাজধানীর গুলশান, নিকেতন, বারিধারা, বনানী, রমনা, মতিঝিল, মোহাম্মদপুর, ধানমন্ডি,
শ্যামলী, ফার্মগেট, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট এলাকায় টেলিটকের ফোরজি নেটওয়ার্ক
পাবেন গ্রাহকরা।
টেলিটক ফোরজি’র ডাউনলোড স্পিড থাকবে ৪০ এমবিপিএস ও আপলোড স্পিড থাকবে ১৫ এমবিপিএস।
টেলিটকের থ্রিজি গ্রাহক স্বয়ংক্রিয়ভাবে
ফোরজি সেবাতে কনভার্ট হয়ে যাবে। এ জন্য আলাদা করে নতুন সিম নিতে হবে না। তবে মাইগ্রেট
করার জন্য বর্তমান থ্রিজি গ্রাহকদের 4G লিখে 111 নম্বরে এসএমএস পাঠাতে হবে।
৪জি পেতে হলে নিম্নোক্ত শর্তগুলো পূরণ করতে হবেঃ
1.
৪জি সাপোর্টেড হ্যান্ডসেট
2.
২০১২ সালের আগে নেয়া ২জি সিম রিপ্লেস
করতে হবে
3.
বর্তমান ৩জি সিম মাইগ্রেট করে ৪জি-তে
যেতে হবে
4.
৪জি কাভারেজ এরিয়ার মধ্যে থাকতে হবে
আপনার সিম ৪জি সেবা পাওয়ার জন্য উপযুক্ত কী না তা জানতে chk লিখে SMS করুন 157 নাম্বারে


0 মন্তব্য(গুলি):