Tuesday, December 18, 2018

২০১৮ মিস ইউনিভার্স ক্যাটরিওনা

ফিলিপাইনের মেয়ে ক্যাটরিওনা এলিসা গ্রে এ বছর মিস ইউনিভার্স হয়েছেন। মিস দক্ষিণ আফ্রিকা প্রথম রানারআপ ও মিস ভেনেজুয়েলা দ্বিতীয় রানারআপ হয়েছেন। থাইল্যান্ডের ব্যাংককে বসা এবারের আসরের সেরা সুন্দরীর মাথায় মুকুট পরিয়ে দেন গত বছরের মিস ইউনিভার্স দক্ষিণ আফ্রিকার দেমি নেল-পিটার্স।

আজ সোমবার চূড়ান্ত পর্বে ক্যাটরিওনার কাছে বিচারকেরা জানতে চান, তাঁর জীবনে অর্জন করা সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা কী? তিনি মিস ইউনিভার্স হলে কীভাবে এটা তাঁর জীবনে প্রয়োগ করবেন?
জবাবে মিস ফিলিপাইন বলেন, ‘আমি ম্যানিলার বস্তি নিয়ে কাজ করি। সেখানকার মানুষ অনেক গরিব। তাদের জীবন অনেক কষ্টের। আমি মিস ইউনিভার্স হলে এসব মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করব। প্রতিকূলতা সব দূরে ঠেলে এসব শিশুর মুখে হাসি ফুটিয়ে তুলব।

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 মন্তব্য(গুলি):