Tuesday, January 1, 2019

সঙ্গীত ব্যক্তিত্ব আহমেদ ইমতিয়াজ বুলবুল’র জন্মদিন আজ || Safe Media



আহমেদ ইমতিয়াজ বুলবুল বাংলাদেশের বিখ্যাত সঙ্গীত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তিনি একাধারে গীতিকার, সুরকার এবং সঙ্গীত পরিচালক। ১৯৭০ দশকের শেষ লগ্ন থেকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্প বা ঢালিউডসহ সঙ্গীত শিল্পে সক্রিয় রয়েছেন। তিনি ১৯৭১ সালে মাত্র ১৫ বছর বয়সে তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন।

আহমেদ ইমতিয়াজ বুলবুল ১৯৭৮ সালে মেঘ বিজলি বাদল ছবিতে সঙ্গীত পরিচালনার মাধ্যমে চলচ্চিত্রে কাজ শুরু করেন। তিনি স্বাধীনভাবে গানের অ্যালবাম তৈরি করেছেন এবং অসংখ্য চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন। সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, সৈয়দ আব্দুল হাদি, এন্ড্রু কিশোর, সামিনা চৌধুরী, খালিদ হাসান মিলু, আগুন, কনক চাঁপা-সহ বাংলাদেশী প্রায় সকল জনপ্রিয় সঙ্গীতশিল্পীদের নিয়ে কাজ করেছেন তিনি।তিনি নিয়মিত গান করেন ১৯৭৬ সাল থেকে।
১৯৫৭ সালের ১ জানুয়ারি জন্ম নেওয়া মুক্তিযুদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল  অসামান্য কৃতিত্বের জন্য একুশে পদক, শিখা অনির্বাণ পদক জাতীয় চলচ্চিত্র পুরস্কার,  বাচসাস পুরস্কার, সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস, শহীদ আলতাফ মাহমুদ পদকসহ বহু পদকে ভূষিত হন।

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 মন্তব্য(গুলি):