Thursday, January 18, 2018

শুভ জন্মদিন মাইম পথিকৃৎ পার্থ প্রতিম মজুমদার | Safe News



মোঃ তানজিত | Safe News

শুভ জন্মদিন মাইম পথিকৃৎ পার্থ প্রতিম মজুমদার

১৮ই  জানুয়ারি

পার্থ প্রতিম মজুমদার, জনপ্রিয় মূকাভিনয় শিল্পী; আজ তাঁর জন্মদিন। ২৬ বছর ধরে ফ্রান্সে বসবাসকারী প্রবাসী এই মূকাভিনয় শিল্পী মূকাভিনয়ের বিচারে বিশ্বে দ্বিতীয়৷
ছবিঃ অনলাইন। 

সাংস্কৃতিক পরিমণ্ডলে অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি ফ্রান্স সরকারের ‘শেভালিয়র’ উপাধি অর্জন করেন। তিনিই প্রথম বাংলাদেশী হিসেবে এ পদক গ্রহণ করেন। তিনি মঞ্চের পাশাপাশি ফ্রান্স, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার বিভিন্ন চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়েছেন। তাঁর অভিনীত একটি ফরাসি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ২৬টি আন্তর্জাতিক পুরস্কার পায়। পৃথিবীর বিভিন্ন দেশ যেমন- প্যারিস, ফ্রাঙ্কফুর্ট, নিউইয়র্কসহ বিশ্বের অন্যান্য দেশেও তাঁর মূকাভিনয়ের প্রদর্শনী হয়েছে। এমনকি তিনি ওয়েস্টার্ন ইউনিয়ন, নাইকি, আইবিএম ও ম্যাকডোনাল্ডের মতো বিশ্বখ্যাত কোম্পানির পণ্যের প্রচারে মডেল হিসেবেও কাজ করেছেন। পার্থ প্রতিম মজুমদার ১৯৬৬ থেকে ১৯৭২ সাল পর্যন্ত কলকাতার যোগেশ দত্ত মাইম একাডেমীতে মাইমের উপর শিক্ষাগ্রহণ করেন৷ ১৯৭২ সালে ভারতের চন্দননগর থেকে বিজ্ঞান বিভাগ থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন৷ ১৯৭২ সাল থেকে ১৯৭৬ সাল পর্যন্ত ঢাকা মিউজিক কলেজ থেকে স্নাতক হন৷ ১৯৭৫ সালে বাংলাদেশ টেলিভিশনের দুইটি অনুষ্ঠানে প্রথমবারের মতো মূকাভিনয় প্রদর্শন করেন তিনি৷ পরবর্তীকালে ১৯৭৫ থেকে ১৯৮১ সাল পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন স্থানে প্রায় ৪৮ বার মাইম প্রদর্শন করেন৷ ১৯৮২ থেকে ১৯৮৫ সালগুলোতে তিনি প্যারিসের বিভিন্ন থিয়েটারে মোট ২৬টি শো করেন। এছাড়া লন্ডনে ২টি, গ্রীসে ২টি এবং স্পেনে মাইমের ২টি শো করেন। এছাড়া লন্ডনে একটি ছোট ভিডিও ধারণসহ 'বিবিসিতে' তাঁর একটি কাজ প্রদর্শন করা হয়। তিনি ‘নিঃশব্দ কবিতার কবি’ হিসেবে পরিচিত।
উপাধি হিসেবে কলকাতা যোগেশ মাইম একাডেমী থেকে তিনি ১৯৮৭ সালে "মাস্টার অব মাইম" হিসেবে স্বীকৃত হয়েছেন। মালেশিয়ার সাংবাদিকদের কাছ থেকে "মাস্টার অব ওয়ার্ল্ড" সম্মাননা, 'বার্দোতে' ও 'ননত্' শহরের মেয়র কর্তৃক ১৯৯১ সালে মেডেল প্রাপ্তি, নিউইয়র্কে অনুষ্ঠিত ফোবানা সম্মেলন ২০০০ থেকে বিশেষ সম্মাননা এবং বাংলা সাপ্তাহিক "পত্রিকা" থেকে 'ইউকে মিলেনিয়াম অ্যাওয়ার্ড ২০০০ পেয়েছেন গুণী এই ব্যক্তি। এছাড়া ২০০৯ সালের দিকে ফ্রান্সের জাতীয় থিয়েটারের মোলিয়ার অ্যাওয়ার্ড (২০০৯) এবং ২০১০ সালে একুশে পদক প্রাপ্তির মাধ্যমে তিনি বিশেষভাবে স্বীকৃত হয়েছেন।
© Safe News

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 মন্তব্য(গুলি):