Wednesday, January 17, 2018

স্মরণে কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেন | Safe News


মোঃ তানজিত | Safe News

স্মরণে কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেন

ছবিঃ সংগ্রহীত। 

২০১৪ সালের ১৭ই জানুয়ারি
ভারতীয় অভিনেত্রী সুচিত্রা সেনের জন্মগত নাম ছিল রমা দাশগুপ্ত। তিনি মূলত বাংলা ও হিন্দি চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন। বাংলা চলচ্চিত্রে উত্তম কুমারের বিপরীতে নায়িকার ভূমিকায় অভিনয় করেও তিনি বিশেষ জনপ্রিয়তা অর্জন করেন।
১৯৬৩ সালে ‘সাত পাকে বাঁধা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য মস্কো চলচ্চিত্র উৎসবে সুচিত্রা সেন "সিলভার প্রাইজ ফর বেস্ট অ্যাকট্রেস" জয় করেন। তিনিই প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি কোনো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছিলেন। ১৯৭২ সালে তিনি ভারত সরকার থেকে পদ্মশ্রী সম্মান গ্রহণ করেন। ১৯৩১ সালের ৬ই এপ্রিল পাবনা জেলায় সুচিত্রা সেন জন্মগ্রহণ করেন। পাবনা শহরেই তিনি পড়াশোনা করেন। ১৯৪৭ সালে বিশিষ্ট শিল্পপতি আদিনাথ সেনের পুত্র দিবানাথ সেনের সঙ্গে সুচিত্রা সেনের বিয়ে হয়। তাঁদের একমাত্র কন্যা মুনমুন সেনও একজন খ্যাতনামা অভিনেত্রী। উত্তম কুমারের বিপরীতে তিনি প্রথম ‘সাড়ে চুয়াত্তর’ ছবিতে অভিনয় করেন। এই ছবিটি বক্স-অফিসে বেশ সাড়া ফেলে, আর এরই মাধ্যমে উত্তম-সুচিত্রা জুটিও দর্শকের মন কেড়ে নেয়। বাংলা ছবির এই দারুণ জুটি পরবর্তী ২০ বছর ধরে বাংলা ছবির জগতে রাজত্ব করে গিয়েছেন। ১৯৫৫ সালে ‘দেবদাস’ ছবির জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জিতেন, যা ছিল তার প্রথম হিন্দি ছবি। তবে ১৯৭৮ সালে সুদীর্ঘ ২৫ বছর অভিনয়ের পর তিনি চলচ্চিত্র থেকে অবসরগ্রহণ করেন। ২০১২ সালে তাঁকে পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ সম্মাননা বঙ্গবিভূষণ প্রদান করা হয়। বিখ্যাত এই অভিনেত্রী ২০১৪ সালের ১৭ই জানুয়ারি কলকাতার বেল ভিউ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
-Safe News

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 মন্তব্য(গুলি):