Wednesday, January 3, 2018

এবার বড় পর্দায় তাহসান

মোঃ তানজিত | বিনোদোন ডেস্ক | Safe News

এবার বড় পর্দায় তাহসান

বেঙ্গল মিডিয়া করপোরেশন লিমিটেডের চ্যানেল 'আরটিভি' প্রযোজিত, মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘যদি একদিন’ ছবিতে প্রধান নায়কের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় গায়ক-নায়ক তাহসান রহমান খান। এতে তাকে দেখা যাবে ফয়সাল চরিত্রে। সম্প্রতি ছবিটির সঙ্গে চুক্তিবদ্ধ হন তাহসান।
এর আগে চুক্তিবদ্ধ হন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত তাসকিন রহমান।
তবে তাহসানের বিপরীতে বড় পর্দায় কাকে দেখা যাবে সেটি প্রকাশ করেননি ছবির পরিচালক রাজ। এক্ষেত্রেও চমক থাকবে এইটুকু জানিয়েছেন তিনি।
‘যদি একদিন’-এ তাহসানের চরিত্রটি কেমন? তার উত্তর তাহসান বললেন, ‘আসলে ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছি আরও। কিন্তু গতানুগতিক নায়ক হিসেবে বড় পর্দায় আসতে চাইনি। নতুন কিছু খুঁজছিলাম। রাজের ছবির গল্পে সেই নতুনত্ব পেয়েছি। চরিত্রটা কেমন বলবো না। তবে দর্শক আমাকে নতুনভাবে পাবেন, এটুকু নিশ্চয়তা দিতে পারি।’

‘যদি একদিন’ প্রসঙ্গে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বললেন, নতুন বছরের প্রথম দিনে খবরটা দেবো ভেবে রেখেছিলাম। আমার নতুন ছবি ‘যদি একদিন’-এর প্রধান নায়কের নাম শেয়ার করছি সবার সঙ্গে। তার নাম জানার কৌতূহল ছিল অনেকের। বেশ কিছুদিন ধরে তার নাম জানতে চেয়ে অনেকে ফোন করেছেন, ইনবক্সেও নক করেছেন। আর রাখঢাক করছি না। তাকে আপনারা সবাই চেনেন। তিনি শুধু নায়কই নন, গায়কও। আমাদের তাহসান ভাই। ‘যদি একদিন’ হতে যাচ্ছে তার প্রথম পূর্ণাঙ্গ চলচ্চিত্র। তাকে নিয়েছি ফয়সাল চরিত্রের জন্য। গল্পটা লেখার সময় যা ভেবেছি তাতে তাকেই আমার যুতসই মনে হয়েছে। তিনি আমার ছবিতে কাজ করতে রাজি হয়েছেন, এজন্য তাকে ধন্যবাদ। আশা করছি, ভালো কিছু হবে।
সত্যি বলতে আমার নতুন ছবির সবকিছু একটু আলাদাভাবে ভেবেছি। গল্পটা পরিবারকেন্দ্রিক। আপাতত এর বেশি বলবো না। ‘যদি একদিন’-এ এর আগে যোগ দিয়েছেন ‘ঢাকা অ্যাটাক’-এর তাসকিন রহমান। আরো আছেন সাবেরী আলম, আফরিন। তাদেরকে পেয়ে আমি আনন্দিত।
‘যদি একদিন’ ছবির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো গান। একেকটি গান একেক রকমের, একেক রঙের। কোনও গান শ্রোতাদের মনে করিয়ে দিতে পারে বন্ধুর স্মৃতি। আবার কোনও গান হৃদয়ে কষ্ট ফেরি করে বেড়ানো মানুষজনকে জড়িয়ে ধরবে। কোনও গান ভালোবাসায় ভাসাবে। হয়তো হাসাবে।
আমার ‘প্রজাপতি’, ‘ছায়া-ছবি’, ‘তারকাঁটা’ ও ‘সম্রাট’ ছবির প্রায় সব গান শ্রোতারা আপন করে নিয়েছেন। আশা করি, ‘যদি একদিন’-এর গানগুলো সবার মন ছুঁয়ে যাবে।
আমার ওপর আস্থা রাখার জন্য বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের চ্যানেল আরটিভিকে ধন্যবাদ। তারা ছবিটি প্রযোজনা করছেন। নতুন বছরে ‘যদি একদিন’ সবার কাছে নতুন কিছু মনে হলে আমি সার্থক হবো। সবার কাছে দোয়া চাই। বাংলাদেশের ছবির জয় হোক।
RJ Tanjid, Safe News | December 31, 2017

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 মন্তব্য(গুলি):