Wednesday, January 3, 2018

ময়মনসিংহ শিক্ষা বোর্ড : প্রথম চেয়ারম্যান হলেন ড. গাজী হাসান কামাল

মোঃ তানজিত | শিক্ষা ডেস্ক | Safe News

ময়মনসিংহ শিক্ষা বোর্ড : প্রথম চেয়ারম্যান হলেন ড. গাজী হাসান কামাল 

 

আনন্দ মোহন সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডক্টর গাজী হাসান কামালকে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে এ নিয়োগ দেয়া হয়। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১৪তম ব্যাচের ডক্টর গাজী হাসান কামাল শিক্ষা নগরী ময়মনসিংহ বিভাগের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং দীর্ঘদিন ধরে ভাইস প্রিন্সিপালের দায়িত্ব পালন করেন।
দেশের অষ্টম বিভাগের সবার সহযোগিতা কামনা করে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের প্রথম চেয়ারম্যান ডক্টর গাজী হাসান কামাল বলেন, আমার ওপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন এবং আধুনিক তথ্যপ্রযুক্তি ও মানসম্মত শিক্ষা বাস্তবায়নের জন্য সর্বাত্মক চেষ্টা করব।
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন জানান, চেয়ারম্যান নিয়োগের মাধ্যমে শিক্ষা বোর্ডের কার্যক্রম শুরু হলো। এর মাধ্যমে বিভাগের একটি গুরুত্বপূর্ণ বিভাগ চালু হলো। নতুন এই বোর্ডের অধীনে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার পরীক্ষা সংক্রান্ত কার্যক্রমগুলো পরিচালিত হবে। বিভাগের ৪ জেলার ১ হাজার ৬০০ শিক্ষাপ্রতিষ্ঠানে সাড়ে ৭ লাখ শিক্ষার্থী রয়েছে। বিভাগীয় কমিশনার জানান, ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজে (পুরুষ) এ শিক্ষা বোর্ডের অস্থায়ী কার্যালয় হিসেবে কার্যক্রম চলবে।
RJ Tanjid, Safe News | December 31, 2017

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 মন্তব্য(গুলি):