Wednesday, February 14, 2018

আজ বিশ্ব ভালোবাসা দিবস | Safe News


আজ বিশ্ব ভালোবাসা দিবস | Safe News

“ভালোবাসা”-শব্দটা অনেক মহৎ। ভালোবাসা না থাকলে মানুষ আর সামাজিক জীবনযাপন করতে পারত না। ভালোবাসা আছে বলেই আজকের সামাজিকতা আছে। প্রতিবছর একটি বিশেষ দিন (১৪ই ফেব্রুয়ারী) সারা বিশ্বে ভালোবাসা দিবস পালন করা হয়। সারা বিশ্বের মতো বাংলাদেশেও এই দিনটির আমেজ পাওয়া যায়।

বাঙ্গালী সংস্কৃতি খুবই সাদামাটা। তবে কিছু ভিনদেশী অনুসারীরা চায় এইদিন টিকে ভিনদেশী সংস্কৃতির সাথে লালন করতে। অনেকে হয়ত এই দিনটির বিশেষত্ব না জেনেই অন্য কোন উদ্দেশ্যকে সামনে রেখে দিনটিকে উদযাপন করে। প্রতিবছরই অনেক নেতিবাচক ঘটনার কথা শুনা যায় এই দিনটিকে ঘিরে।
ভালোবাসা তো সকলের প্রতি সকলের। এ ভালোবাসা কী শুধু প্রিয়তমার ভালোবাসা? না, এই ভালোবাসা হতে পারে বাবা-মা’র প্রতি ভালোবাসা, ভাই-বোনের প্রতি ভালোবাসা, বন্ধুদের প্রতি ভালোবাসা, সমাজ ও জাতির প্রতি ভালোবাসা। তাই এই বিশেষ দিনকে ঘিরে শুধু একজনের ভালোবাসা পাওয়ার বা দিবার আকাঙ্ক্ষা করা সম্পূর্ণ ভূল; এ ভালোবাসা সকলের জন্য সকলের।
জীবনটা শুধুমাত্র প্রিয়তমার ভালোবাসার জন্য নয়। প্রিয়তমাকে ভালোবেসে তার কথা শুনে বাবা-মা’কে বৃদ্ধাশ্রমে পাঠানো কী ভালোবাসার বহিঃপ্রকাশ? প্রিয়তমাকে খুশি করার জন্য ভাই-বোনের মাঝে সম্পত্তি নিয়ে কলহ সৃষ্টি করা কী ভালোবাসার বহিঃপ্রকাশ? ধর্মের মিথ্যা দোহাই দিয়ে নিজ জাতি ভাইকে হত্যা করা কী ভালোবাসার বহিঃপ্রকাশ?


না, এর কিছুই ভালোবাসা’র মানে হয় না। সবাই সবাইকে ভালোবাসুন, আজকের পৃথিবীকে ভরিয়ে দিন ভালোবাসার আলোয়। আর সকল শাসন যেন হয় ভালোবাসার বহিঃপ্রকাশ মাত্র। কোন বাবা-মা’র আশ্রয় যেন বৃদ্ধাশ্রম না হয়, যেন ভাই-বোনের মাঝে কোনপ্রকার কলহ না সৃষ্টি হয় কিংবা কোথাও যেন কোন প্রকার অন্যায় নর হত্যা যেন না হয়। আসুন সবাই ভালোবাসা দিবস উপলক্ষে প্রতিজ্ঞা করি “প্রিয় জন্মভূমিকে শুধু ভালোবাসা দিয়ে ভরে তুলব!!!”
ভালোবাসায় ভরে উঠুক সকল বন্ধুর মন।
গ্রন্থনাঃ মোঃ তানজিত


SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 মন্তব্য(গুলি):