Sunday, February 18, 2018

"সংসার" নিয়ে তানজিত যা বলল... | Safe News

মিজানুর রহমান আরিয়ান চলতি সময়ের একজন প্রতিভাবান পরিচালক। তার রচনাশৈলীতে রয়েছে সৃজনশীলতা। সবাই আরিয়ানের প্রশংসায় পঞ্চমুখ। গত বছরের ঈদুল ফিতরে Batch 27 টেলিফিল্ম দিয়ে দর্শকদের মাঝে আকর্ষণ সৃষ্টি করে। পরবর্তীতে ঈদুল আযহা'য় Batch 27 The Last Page এবং বড় ছেলে টেলিফিল্মটি দর্শকদের মন ছুয়ে যায়।

এবার বিশ্ব ভালবাসা দিবসের আরিয়ানের নতুন টেলিফিল্ম "সংসার" ছিল সম্পুর্ণ বাস্তবমুখী। এ নিয়ে এর  আরজে তানজিত  তার ফেসবুক পেইজ এ একটি পোষ্ট দেন।
 পোষ্ট বলা হয়, "সংসার" নাটকে অপূর্ব-নাবিলা সম্পুর্ণ বাস্তবমুখী হয়ে অভিনয় করেছে। নাটকটি পরোক্ষভাবে কোন দিকে শিক্ষা দেয় না, সম্পুর্ণভাবে বাস্তবতাকে আঙ্গুল তোলে দেখায়। কৃতজ্ঞতা জানাচ্ছি পরিচালক মিজানুর রহমান আরিয়ান ভাই কে। সংসার এর রচয়িতা জহিরুল ইসলাম সোহেল ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি এমন একটি গল্প ভালোবাসা দিবসে উপহার দেওয়ার জন্য। সবার প্রতি ভালবাসা রইল।"
- বড় ছেলে'র চেয়ে "সংসার" এর আবেগ আমার মাঝে বেশী ফুটে উঠেছে...."

উল্লেখ্য, মাত্র তিন দিনে ইউটিউব এ ৮ লক্ষ ইউজার নাটকটির অফিসিয়াল ভিডিও দেখেছে।
নাটকটি দেখতে এখানে ক্লিক করুন।

- Safe News

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 মন্তব্য(গুলি):