Friday, March 30, 2018

কৃষের চলচ্চিত্রে বাংলাদেশি ইমনের সাথে ভারতী সায়নী | Safe News

ঢাকাই ছবির চিত্রনায়ক ইমন এবার জুটি বাঁধতে যাচ্ছেন ওপার বাংলার অভিনেত্রী সায়নী ঘোষকে নিয়ে। তবে কোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে নয়, এ জুটিকে দেখা যাবে একটি ফিচারধর্মী চলচ্চিত্রে। এটি নির্মাণ করবেন কলকাতার নির্মাতা কৃষ।
এই ফিচার ছবিটির শিরোনাম ‘সিনেমার পর্দার সব চরিত্র কাল্পনিক’। এর ব্যাপ্তিকাল হবে ৬০ মিনিট। এই ফিচারধর্মী চলচ্চিত্রের মাধ্যমে প্রথমবারের মত জুটি বাঁধতে যাচ্ছেন দুই বাংলার জনপ্রিয় দুই তারকা। খবরটি নিশ্চিত করেছেন ইমন নিজেই।
ছবিঃ চ্যানেল আই

চিত্রনায়ক ইমন বলেন, ‘আমার অভিনীত লালটিপ ও গহীন অরণ্যে এই ছবি দুটি দেখে আমাকে পছন্দ করেন নির্মাতা কৃষ। কলকাতার প্রযোজক তপন দাদার সাথে পরিচয়ের সুবাদে উনার মাধ্যমে কৃষ আমার সাথে যোগাযোগ করে। তারপর সবকিছু জেনে কাজটি করতে রাজি হই। বেশ গোছানো একটি কাজ।’
তিনি জানান, আগামী ৫ এপ্রিল কলকাতা যাবেন ইমন। একদিন গ্রুমিং করে ৬ থেকে ১২ এপ্রিল সেখানে শুটিংয়ে অংশ নেবেন। ইমন-সায়নী ঘোষ ছাড়াও এতে অভিনয় করবেন কলকাতার অভিনেতা বিশ্বজিৎ।
প্রসঙ্গত, ইমন বর্তমানে ‘সাহসী যোদ্ধা’ ছবির শুটিং করছেন। এছাড়াও নির্মাণাধীন রয়েছে বেশ কয়েকটি ছবি। অপরদিকে সায়নী ঘোষ কলকাতার সিনেমায় বেশ পরিচিত মুখ। শত্রু, কানামাছি, মায়ের বিয়ে ইত্যাদি ছাড়াও বেশকিছু সিনেমার অভিনয় করে পরিচিতি পেয়েছেন তিনি।

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 মন্তব্য(গুলি):