Friday, March 30, 2018

‘এ প্লাস’ পাওয়ার অশুভ ও অনৈতিক প্রতিযোগিতা থেকে বেরিয়ে আসতে হবে : রাষ্ট্রপতি

যেকোন উপায়ে পরীক্ষায় ‘এ প্লাস’ পাওয়ার অশুভ ও অনৈতিক প্রতিযোগিতা থেকে বেরিয়ে আসতে শিক্ষার্থী এবং অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ।

বৃহস্পতিবার দু’টি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দেন রাষ্ট্রপতি। এসময় দেওয়া ভাষণে তিনি সবার প্রতি এই আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন: অভিভাবকরা সন্তানদের এ-প্লাস পাওয়াতে নকল থেকে শুরু করে প্রশ্নপত্র ফাঁসের মতো অনৈতিক কাজেও যুক্ত হচ্ছেন। এই অনৈতিক প্রতিযোগিতা থেকে বেরিয়ে আসতে হবে।
এছাড়া শিক্ষাকে ব্যবসায়িক পণ্যে পরিণত না করতেও বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানান তিনি।
‘ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলোজি অ্যান্ড সায়েন্সেস’ এর তৃতীয় সমাবর্তনের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের আচার্য এবং রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ।
এসময় ৮ হাজার ৮শ ৩৭ জন গ্র্যাজুয়েটের মধ্যে সেরাদের হাতে সনদ তুলে দিয়ে রাষ্ট্রপতি শিক্ষার্থী আর অভিভাবকদের উদ্দেশে বলেন: নৈতিকতা বিবর্জিত শিক্ষা সমাজ, দেশ ও জাতির কোন উপকারে আসে না।
বিকেলে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এর অষ্টম সমাবর্তনে যোগ দেন রাষ্ট্রপতি। বেসরকারী খাতে উচ্চশিক্ষার উদ্দেশ্য অর্জিত হয়নি উল্লেখ করে তিনি বলেন: মুনাফা অর্জনের জন্য বিনিয়োগ করতে চাইলে শিক্ষাখাত বাদ দেওয়া উচিত।
কিছুদিন আগে উগ্রবাদীদের হাতে আক্রান্ত অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবালকে সমাবর্তন বক্তা হিসেবে দেখে নিজের স্বস্তির কথা উল্লেখ করেন রাষ্ট্রপতি। বলেন, ধর্ম মানুষের কল্যাণের জন্য। বিদ্বেষ, বিভেদ কিংবা অকল্যাণের জন্য নয়।


সূত্রঃ চ্যানেল আই অনলাইন।

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 মন্তব্য(গুলি):