মমেকহা’য় বঙ্গবন্ধু উদ্যান
ময়মনসিংহ মেডিকেল
কলেজ হাসপাতালে ক্ষুদ্র বিনোদন কেন্দ্র হিসেবে সম্প্রতি স্থাপিত হয়েছে “বঙ্গবন্ধু
উদ্যান”। উদ্যানটিতে বিভিন্ন আকর্ষনীয় উদ্ভিদে ভরপুর। পাশাপাশি বিশ্রাম নেওয়ার
জন্য আলাদা শেডওয়ালা জায়গা। বসার জন্যও বেশ কয়েকটি স্থান রয়েছে। সাজিয়ে রাখা হয়েছে
কৃত্রিম মাছ কিংবা অন্যান্য প্রাণির প্রতিবিম্ব। চমৎকার পাথর দিয়ে মোজাইক করে
বানানো হয়েছে বেশ কয়েকটি সিঁড়ি। এসব দৃশ্য শিশুদের চমৎকার সময় কাটানোর পন্থা।
হাসপাতালটির বর্তমান
পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোঃ নাসির উদ্দিন হাসপাতালে রোগীদের সন্তুষজনক সেবা
প্রদান এবং হাসপাতালের সৌন্দর্যবর্ধনে ব্যপক ভূমিকা পালন করছে। হাসপাতালে এখন
রোগীরা শতভাগ সেবা পাচ্ছে। পাশাপাশি বৃদ্ধি পেয়েছে মমেকহা’র অভ্যন্তরীন দৃশ্যাবলী।
“বঙ্গবন্ধু উদ্যান”
স্থাপন করায় পরিচালক মহোদয়কে অভিনন্দন জানায় ময়মনসিংহ পলিটেকনিক ইন্সটিটিউট এর
সাবেক ভি.পি. ও মেসার্স সাওদা এন্টারপ্রাইজ এর কর্ণদ্বার ইঞ্জিনিয়ার মোঃ নাছিম
মন্ডল। তিনি পরিচালকের সার্বিক সুস্থতার পাশাপাশি পাশে থাকার কামনা করেন।
বৃদ্ধি হউক সেবার
পরিধি, দুর্ভোগ কম হউক জনগণের, এই আমাদের প্রত্যাশা।
© Safe News



0 মন্তব্য(গুলি):