২৪ শে মার্চ ১৯৮৭
বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল-হাসান এর
জন্মদিন আজ। খেলা পাগল সাকিব তরুণ বয়স থেকেই আছেন ক্রিকেটের সাথে। ফুটবল
পাগল পরিবারে বড় হওয়া সত্ত্বেও সাকিবের ক্রিকেট দক্ষতা ছিল অসাধারণ।
একটা সময় গ্রাম-গ্রামান্তরে তাকে খেলার
জন্য ভাড়া করে নিয়ে যাওয়া হতো। এরকমই এক ম্যাচে সাকিব এক আম্পায়ারকে
অভিভূত করেছিলেন তার অসাধারণ পারফরমান্সের দেখিয়ে। যিনি কিনা পরবর্তীতে
সাকিবকে ইসলামপুর পাড়া ক্লাব এর সাথে অনুশীলন করার সুযোগ করে দেন। সাকিব
তার স্বভাব সুলভ আক্রমণাত্মক ব্যাটিং ও দ্রুতগতির বোলিং দেখিয়ে নিজেকে
প্রমাণ করেন। আর ইসলামপুর দলে খেলার সুযোগ পান। এমনকি প্রথম বলেই উইকেট
তুলে নেন। সত্যিকারের ক্রিকেট বল দিয়ে এটাই ছিল তার প্রথম করা বল। এর আগ
পর্যন্ত তিনি টেপড টেনিস বল দিয়েই খেলতেন।
মাত্র পনের বছর বয়সেই সাকিব অনূর্ধ্ব-১৯
দলে খেলার সুযোগ পান। ২০০৬ সালের আগস্ট মাসে জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের
আন্তর্জাতিক ম্যাচে হয় অভিষেক। তিনি দলের সবচেয়ে নির্ভরযোগ্য একজন
খেলোয়াড়, যাকে বলা হয় "দ্য ওয়ান ম্যান আর্মি"। এছাড়াও তাঁর রয়েছে
বিশ্বের সেরা অলরাউন্ডার হওয়ার কৃতিত্ব। সাকিব ২০১৫ সালের জানুয়ারিতে
টেস্ট, ওডিআই ও টি-২০ প্রত্যেক ক্রিকেট সংস্করণে এক নম্বর অল-রাউন্ডার
হওয়ার গৌরব অর্জন করেন| প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে তিনি একদিনের
ক্রিকেটে ৪,০০০ করার গৌরব অর্জন করেন। তিনি টি-২০ তে বাংলাদেশের দ্বিতীয়
ব্যাটসম্যান হিসেবে ১০০০ রান পূর্ণ করেন৷ এছাড়া দ্বিতীয় অলরাউন্ডার
হিসেবে টি-২০ তে ১০০০ রান ও ৫০ উইকেট লাভ করেন ৷


0 মন্তব্য(গুলি):