জনপ্রিয় কণ্ঠশিল্পী ও রেডিও জকি আর.জে. টুটুল তার সুমধুর কন্ঠে পরিবেশন করলেন পৃথিবীর অন্যতম শ্রুতিমধুর আহ্বান।
জহিরুল ইসলাম টুটুল বর্তমানে দেশের প্রথম প্রাইভেট রেডিও স্টেশন রেডিও টুডে'র হেড অব প্রোগ্রাম এবং আরজে হিসেবে নিয়োজিত আছেন।
এই আযান সম্পর্কে তিনি ফেসবুক এ লিখেন- "আযানের ধ্বনি আমার কাছে পৃথিবীর অন্যতম শ্রুতিমধুর আহ্বান। স্কুল জীবনে বেশ
ক'বার আযান প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন হয়েছি। পাড়ার মসজিদে নামাজ পড়তে গেলে
মুরুব্বীরা অনেক সময়ই মাইক্রোফোন এগিয়ে দিয়ে বলতেন 'আযান দাও।' মুয়াজ্জিন
চাচা পাশে দাঁড়িয়ে শুনতেন। ভালবাসাটা সেই ছোটবেলা থেকেই। এমন ভালবাসায় কেউ
আঘাত দিলে কলিজায় লাগে, খুব ব্যথা হয়, কান্না আসে।
আযানের এই সুমধুর বাণী আমার মতো করেই কিংবা তারচেয়েও আরো বেশী ভাল লাগে পৃথিবীর লক্ষ-কোটি মানুষের।"
আযানের এই সুমধুর বাণী আমার মতো করেই কিংবা তারচেয়েও আরো বেশী ভাল লাগে পৃথিবীর লক্ষ-কোটি মানুষের।"

0 মন্তব্য(গুলি):