Thursday, June 7, 2018

টি-শার্টের নতুন ব্র্যান্ড আর্ময়ার


টিভি পর্দার প্রিয়মুখ জিয়াউল ফারুক অপূর্ব অভিনয় নিয়েই সারা বছর ব্যস্ত থাকেন। এবার নিজের ব্যস্ততার পরিমাণটা আরও একটু বাড়ালেন এ অভিনেতা। অভিনয়ের পাশাপাশি এখন তিনি ব্যবসায়ও মন দিয়েছেন এই অভিনেতা। বছর দুয়েক আগে রেস্টুরেন্ট খুলেছিলেন। এবার নিয়ে এলেন নিজস্ব ফ্যাশন ব্র্যান্ড।

গেল ১ জুন থেকে যাত্রা শুরু করেছে অপূর্বের নিজস্ব ফ্যাশন ব্র্যান্ড ‘আর্ময়ার’। এই প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘আমার অনেক বেশি কস্টিউমের প্রয়োজন হয়। কেনাকাটার ক্ষেত্রে দেখা যায় অনেক ঘোরাঘুরি করে কিনতে হয় আমাকে। অনেক সময় দেখা যায় আনুমানিক ৪০, ৫০ টা টি-শার্ট দেখার পর, একটা টি-শার্ট পছন্দ হয়। তাই হঠাৎ মনে হয়েছে এভাবে ঘোরাঘুরি করে টি-শার্ট কেনার চেয়ে নিজেই যদি একটা টি-শার্টের ব্র্যান্ড দিয়ে দিই তাহলে কেমন হয়! যেখানে থাকবে আমার পছন্দের সব টি-শার্ট। এ ভাবনা থেকেই আসলে একটা পোশাকের ব্র্যান্ড তৈরির পরিকল্পনা করি। এরপর চলতি বছরের জানুয়ারিতে মাহমুদের সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ করি। অবশেষে মাহমুদ ও আমি মিলে একটা ব্র্যান্ড এস্টাবলিশ করার সিদ্ধান্ত নিই।’
তিনি আরও বলেন, ‘আর্ময়ারের প্রযুক্তিগত কলা-কৌশলের সার্বক্ষণিক দেখাশোনা করছেন মাহমুদ। এদিকে টি-শার্টের নকশা তৈরি জন্য আছেন একজন ফ্যাশন ডিজাইনার। আর ডিজাইন পছন্দ করা ও পোশাক বাছাই করাসহ কিছু দায়িত্ব আমার। টি-শার্টগুলো চাইলে যে কেউ বাসায় বসে পেতে পারবে। কয়েকটি কুরিয়ার সার্ভিসের সঙ্গে মিলিত হয়ে অনলাইন হোম ডেলিভারির ব্যবস্থাটাও রেখেছি।’
অপূর্ব আরও বলেন, ‘চেষ্টা করছি ভালো মানের কাপড় দিয়ে টি-শার্টগুলো তৈরি করতে। যাতে করে কেউ বলতে না পারে যে, অপূর্ব ভাইয়ের ব্র্যান্ডের টি-শার্ট ভালো না।’
ব্র্যান্ডটির ফেসবুক পেইজ লিংকঃ https://facebook.com/armoireebd

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 মন্তব্য(গুলি):