Tuesday, June 5, 2018

বিশ্ব পরিবেশ দিবস আজ

বিশ্ব পরিবেশ দিবস

৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস। ১৯৭২ সালে জাতিসংঘের মানবিক পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) উদ্যোগে প্রতিবছর ৫ই জুন সারা বিশ্বের ১০০টিরও বেশি দেশে এই দিনটি ‘বিশ্ব পরিবেশ দিবস’ হিসেবে পালন করা হয়।

১৯৭২ সালের এই দিনটিতেই জাতিসংঘের মানবিক পরিবেশ কনফারেন্স (United Nations Conference on the Human Environment)  শুরু হয়েছিল। এই কনফারেন্স অনুষ্ঠিত হয় ৫ থেকে ১৬ জুন পর্যন্ত। আর তখন থেকেই প্রতি বৎসর এই দিবস পালিত হয়ে আসছে। এই দিবসটি প্রথম পালিত হয় ১৯৭৩ সালে। প্রতি বছরই দিবসটি আলাদা আলাদা শহরে, আলাদা আলাদা প্রতিপাদ্য বিষয় নিয়ে পালিত হয়। উত্তর গোলার্ধে দিবসটি বসন্তে, আর দক্ষিণ গোলার্ধে দিবসটি শরতে পালিত হয়।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংগঠন নানা ধরনের কর্মসূচি পালন করে। ২০১৭ সালে দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়, “বন্যপ্রাণী ও পরিবেশ, বাঁচায় প্রকৃতি বাঁচায় দেশ”। এছাড়া ‘প্রাণের স্পন্দনে, প্রকৃতির বন্ধনে’ এবং ‘আমি প্রকৃতির, প্রকৃতি আমার’ স্লোগানেও এই দিনটি উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন জেলা-উপজেলায় বৃক্ষমেলার আয়োজন করা হয়। এছাড়া শিক্ষার্থীদের বৃক্ষ বিষয়ে সচেতনতা তৈরির উদ্দেশ্যে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 মন্তব্য(গুলি):