Wednesday, June 27, 2018

অপূর্ব-আয়াশ এর জন্মদিন আজ

ছবিঃ অপূর্ব-আয়াশ
আজ ২৭শে জুন। বাপ-ছেলের জন্মদিন একই দিনে। হ্যাঁ, বলছি দর্শকপ্রিয় অভিনেতা অপূর্ব আর তাঁর ছেলে আয়াশের কথা।
ছোট পর্দার জনপ্রিয় তারকা অপূর্ব। পুরো নাম জিয়াউল ফারুক অপূর্ব। ১৯৮৫ সালের ২৭ জুন ঢাকায় জন্মগ্রহণ করেন অপূর্ব। মা ফিরোজা আহমেদ রাজশাহী বেতারের একজন শিল্পী ছিলেন তার নানা রাজশাহী বেতারের একজন উপস্থাপক ছিলেন
নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে বিবিএ পাশ করা অপূর্ব কর্মজীবন শুরু করে অমিতাভ রেজা চৌধুরী নির্দেশিত নেসক্যাফের বিজ্ঞাপনে মডেলিংয়ের মাধ্যমে তার ল্যাব এইডের বিজ্ঞাপনও জনপ্রিয়তা লাভ করে ২০০৬ সালে গাজী রাকায়েত পরিচালিত বৈবাহিক নাটক দিয়ে অভিনয়ে যাত্রা শুরু করেন তবে বাল্যকাল থেকেই অপূর্বর শোবিজে আগ্রহ ছিল তিনি ২০০২ সালে "ইউ গট দ্য লুকস" অনুষ্ঠানে "মিঃ বাংলাদেশ" খ্যাতি লাভ করেন
অভিনয়ের পাশাপাশি পরিচালনায় ও সঙ্গীত জগতেও পদাচারণা রয়েছে এই তারকার। অপূর্ব নিজের প্রযোজনা সংস্থা "এএসআই ক্রিয়েশন লিমিটেড" প্রতিষ্ঠা করেন এবং ২০১২ সালে ব্যাকডেটেড নামক টেলি চলচ্চিত্র পরিচালনা করেনতিনি শিহাব শাহীন নির্দেশিত ভালোবাসার চতুষ্কোণ ধারাবাহিক নাটকের শিরোনাম গানে কণ্ঠ দেন ২০১৭ সালে মিজানুর রহমান আরিয়ান পরিচালিত “ইচ্ছে তাই” টেলিছবিরও শিরোনাম গানে কণ্ঠ দেয় জিয়াউল ফারুক অপূর্ব।
ছোট পর্দার এই তারকাকে একবার বড় পর্দায়ও দেখা গিয়েছিল ২০১৫ সালে। অপূর্বর চলচ্চিত্রে অভিষেক হয় আশিকুর রহমান পরিচালিত গ্যাংস্টার রিটার্নস চলচ্চিত্র দিয়ে ছবিটি ২০১৫ সালে ২৭ নভেম্বর মুক্তি পায় এছাড়া তিনি মোরশেদুল ইসলামের পরিচালনায় বৃষ্টির দিন শিরোনামের একটি চলচ্চিত্রের অভিনয় করেন, কিন্তু কয়েকদিন চিত্রধারনের কাজ করার পর ছবিটি বাতিল করা হয় এনটিভির সাথে এক একান্ত সাক্ষাৎকারে অপূর্ব জানায় বড় পর্দায় খুব তাড়াতাড়িই দেখা যেতে পারে তাকে।
এই অপূর্ব বিশেষভাবে সকলের দৃষ্টিকাড়ে ২০১৭ সালে ঈদুল আযহায় “বড় ছেলে” নাটকে মধ্য দিয়ে। নাটকটিতে রাশেদ নামক এক মধ্যবিত্ত পরিবারের বড় ছেলের চরিত্রে অভিনয় করেন। আর পরবর্তীতে ২০১৮ সালে এই নাটকটির জন্য “মেরিল-প্রথম আলো পুরষ্কার” পায় অপূর্ব। উল্লেখ্য, এর আগে আরও তিনবার মনোনিত হলেও এবারই প্রথম পুরষ্কৃত হয় অপূর্ব।
ছবিঃ মেরিল-প্রথম আলো পুরষ্কার হাতে অপূর্ব

অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও একজন সুখী মানুষ অপূর্ব। জীবনের এক অন্ধকার পরিচ্ছেদের পরেও সুখী পরিবার নিয়ে স্বাচ্ছন্দেই আছে অপূর্ব। ২০১০ সালের ১৮ আগস্ট ভালোবেসে বিয়ে করে মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকেঅপূর্ব প্রভার প্রাক্তন প্রেমিক রাজিবের সাথে তার অবৈধ সম্পর্কের কথা জানতে পেরে ২০১১ সালের ২১ ফেব্রুয়ারি প্রভার সাথে বিবাহ বিচ্ছেদ করেনপ্রভার সাথে বিবাহবিচ্ছেদের পর অপূর্ব ২০১১ সালের ২১ ডিসেম্বর নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন অপূর্ব-অদিতি দম্পতির একমাত্র সন্তান জায়ান ফারুক আয়াশ

জায়ান ফারুক আয়াশঃ 


ছবিঃ পতাকা নিয়ে আয়াশ


অপূর্ব-অদিতির চার বছর (আজ চার বছরে পা রাখল) বয়সের ছেলে আয়াশ : একজন ছোট পর্দার ক্ষুদে অভিনেতা। অভিনয় জগতে তার অভিষেক হয় ২০১৮ সালের ঈদের বিশেষ টেলিফিল্ম এ কাজ করার মাধ্যমে। টেলিফিল্মটির নাম- বিনি সুতার টান। টেলিফিল্মটি পরিচালনা করেন শিহাব শাহীন। ছোট্ট আয়াশকে দিয়ে অভিনয় করানো প্রসঙ্গে পরিচালক শিহাব শাহীন বলেন, আমার গল্পে তিন-চার বছরের একটি চরিত্র ছিল সে টেলিছবিতে অপূর্বর ছেলে হবে তখনই মাথায় এল, সত্যিকারের ছেলেই যদি টেলিছবিতেও অপূর্বর ছেলের অভিনয় করতে পারে, তাহলে তো সুবিধা একসঙ্গে বাবা-ছেলে মিলে অভিনয় করলে বাড়তি ভোগান্তিতে পড়তে হবে না
ছবিঃ পরিচালক শিহাব শাহীনের সাথে আয়াশ।

খুদে এই তারকার সম্মানী কত? জানতে চাইলে পরিচালক হাসতে হাসতে বললেন, ‘তার সম্মানী দিয়ে শেষ করা যাবে না আমার টেলিছবির অন্যতম তারকা সে ওর কাজকে সম্মানীর মাপকাঠি দিয়ে মাপা সম্ভব নয়
মায়ের কুলে আয়াশ
চয়নিকা চৌধুরী, বিইউ শুভ, শিহাব শাহীন, মেহেদি হাসান জনি, মিজানুর রহমান আরিয়ান সহ অনেক জনপ্রিয় পরিচালকের পরিচালনায় অসংখ্য নাটক আর টেলিফিল্ম এ অভিনয় করে জিয়াউল ফারুক অপূর্ব। এত অভিনয়ের মাঝেও কাউকে নিজের বিশেষ জুটি হিসেবে পরিচয় করে নি এই তারকা। বরং এক সাক্ষাৎকারে “জুটিপ্রথা” বলতে কিছু নেই’ এ রকম কথাই বলে অপূর্ব।
পর্দায় দর্শক প্রিয় এই অভিনেতার জন্মদিন আজ। পাশাপাশি তাঁর ছেলে আয়াশেরও জন্মদিন আজ। দুইজন অভিনেতাকেই জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। শুভ হউক তাদের পথচলা।

তথ্য সূত্রঃ উইকিপিডিয়া, ফেসবুক ও অন্যান্য সাক্ষাৎকার।

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 মন্তব্য(গুলি):