আজ বাংলাদেশী নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ অধ্যাপক ডঃ মুহাম্মদ ইউনূসের জন্মদিন।
তিনি ১৯৪০ সালের ২৮শে জুন চট্টগ্রাম জেলার
হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। চট্টগ্রাম কলেজিয়েট
স্কুল এবং চট্টগ্রাম কলেজে পড়াশোনা শেষ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের
অর্থনীতি বিভাগ থেকে বি.এ এবং এম.এ সম্পন্ন করেছেন। গ্রামীণ ব্যাংকের
প্রতিষ্ঠাতা হওয়ার পাশাপাশি তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি
বিভাগের প্রধান শিক্ষক হিসেবেও নিযুক্ত ছিলেন। তিনি ক্ষুদ্রঋণ ধারণার
প্রবর্তক। ১৯৭৬ সালে তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন। ২০০৬ সালে
মুহাম্মদ ইউনূস এবং তার প্রতিষ্ঠিত ‘গ্রামীণ ব্যাংক’ যৌথভাবে নোবেল শান্তি
পুরস্কার লাভ করেছেন। প্রথম বাংলাদেশী হিসেবে তিনি এই পুরস্কার লাভ করেছেন।
বিশ্ব খাদ্য পুরস্কারসহ জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে ডঃ মুহাম্মদ ইউনূস
অনেক পুরস্কার লাভ করেছেন।
ডঃ মুহাম্মদ ইউনূস পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৪৮টি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।


0 মন্তব্য(গুলি):