ভক্তের
আবেগ মনে হয় এমনই হয়! সিয়ামকে কাছে পেয়ে তার এক ভক্ত বলে ফেললো,‘ভাই সালমান শাহকে দেখিনি আপনাকে দেখলাম।’
সিয়াম কে দেখে বার
বার একই কথা বলে যাচ্ছিলো সেই ভক্ত।
প্রেক্ষাগৃহের
সামনে দাঁড়িয়ে হ্যান্ডমাইকে কথা বলছেন ঢালিউডের নবাগত নায়ক সিয়াম। সামনে তখন অগণিত ভক্ত। একপর্যায়ে
দৌড় দিয়ে প্রেক্ষাগৃহে ঢুকে যেতে বাধ্য হন ‘পোড়ামন ২’ ছবির এই নায়ক। এর আগে শোনা যায়, ‘ভাই, একটা সেলফি। ভাই, একটা সেলফি।’ সঙ্গে ছিলেন এই ছবির নায়িকা পূজা ও
প্রযোজক আবদুল আজিজ। দৃশ্যটা ময়মনসিংহের ছায়াবাণী প্রেক্ষাগৃহের সামনের দৃশ্য।
শুক্রবার
বিকেল থেকে ময়মনসিংহের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিয়াম ও পূজার এই ছবিটি। ঈদে মুক্তি পাওয়া এই
ছবিটি এরই মধ্যে বেশ আলোচিত। ব্যবসায়িকভাবেও ছবিটি পেয়েছে সফলতা।
শুক্রবার
সন্ধ্যা ৬টায় ময়মনসিংহয়ের ছায়াবানী সিনেমা হলে গিয়েছে পোড়ামন ২ সিনেমার
টিম। ঘটনাটি ঘটে সেখানেই। ছবির টিম এই এই সময় এই হলে হাজির থাকার কথা
আগে থেকেই প্রকাশ করা হয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক
পেইজে।
নায়ক
নায়িকাদের সামনা সামনি একপলক দেখার জন্যই সেখানে অপেক্ষা করে ছিলেন তাদের
ভক্তরা। গাড়ি থামতেই অসংখ্য সিনেমা প্রেমীদের ভিড় জমে যায় সেখানে। গাড়িতে
ছিলেন জাজের কর্ণধার আব্দুল আজিজ, পোড়ামন
২ এর নির্মাতা রায়হান রাফি, নায়ক নায়িকা সিয়াম-পূজাসহ আরও অনেকেই।
সিয়ামকে
কাছে পেয়ে তাঁর এক ভক্ত তাহমিদ রহমান (সাফি) বলে, ‘ভাই, সালমান শাহকে দেখিনি, আপনাকে দেখলাম।’ এটি সিয়ামের জীবনের জন্য অন্য রকম
অভিজ্ঞতা হয়ে থাকবে বলে জানালেন তিনি।
সাফি
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার সন্তান। তরুণ সাফি তাঁর ফেসবুক প্রোফাইলে "আমি
সালমান শাহ কে দেখি নাই আমি সিয়াম ভাই রে দেখছি" ক্যাপশন দিয়ে সিয়ামের সাথে
তোলা ছবিটি কভার ফটো হিসেবে ব্যবহার করে।
ঈদে মাত্র ২২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রায়হান রাফী পরিচালিত ‘পোড়ামন ২’ ছবিটি। বিশ্বকাপের উন্মাদনাও এই ছবির সাফল্যকে ম্লান করতে পারেনি। সাফল্যের ধারাবাহিকতায় মুক্তির তৃতীয় সপ্তাহে এসে প্রেক্ষাগৃহের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫। এর মধ্যে সাতটি প্রেক্ষাগৃহে একটানা তিন সপ্তাহ ধরে প্রদর্শিত হচ্ছে ছবিটি। সেগুলো হলো ঢাকার বলাকা সিনেওয়ার্ল্ড, শ্যামলী সিনেমা, স্টার সিনেপ্লেক্স, ব্লক বাস্টার, জয়দেবপুরের বর্ষা, মেহেরপুরের মেহেরপুর সিনেমা, বগুড়ার মমো ইন হল।
শুক্রবার
থেকে প্রথমবারের মতন চলছে বনলতা (ফরিদপুর), বনানী (কুষ্টিয়া), ছায়াবানী (ময়মনসিংহ), চিত্রালী (খুলনা), দুলাল (ফেনী), হীরামন (নেত্রকোনা), ঝংকার (পাঁচদোনা), কানন (সাগরদিঘী), কেয়া (টাঙ্গাইল), কল্লোল (মধুপুর), মানসী (কিশোরগঞ্জ), মডার্ন (দিনাজপুর), মধুমিতা (ঢাকা), শাপলা (রংপুর), মমতাজ (সিরাজগঞ্জ), মনিহার (যশোর), মনিকা (শায়েস্তাগঞ্জ), নন্দিতা (সিলেট), নিউমেট্রো (নারায়নগঞ্জ), অভিরুচি (বরিশাল), প্রীতি (আগলা), রাজ (কুলিয়ারচর), রানা (বামন্দী), রানীমহল (ডেমরা), রাজিয়া (নাগরপুর), রুনা (চালাকচর), শঙ্খ (খুলনা), সেনা (সাভার) সিনেমা হলগুলোতে।
লেখাঃ
অনলাইন।
ছবিঃ
ফেসবুক।



0 মন্তব্য(গুলি):